সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হঠাৎ গ্ল্যামার হারিয়ে মোটা হয়ে গেছেন মেহজাবিন!

news-image

বিনোদন ডেস্ক : পাতলা গড়নের মেহজাবীন চৌধুরীকে নয় আসছে ঈদে সেই মেহজাবীনকে পাওয়া যাবে একেবারে নতুন অবয়বে। চোখে লাগার মতো মুটিয়ে যাওয়া একজন স্থূলকায় নারীর চরিত্রে দেখা যাবে তাকে।সম্প্রতি শুটিং হওয়া এই নাটকটির নাম ‘মায়া সবার মতো না’। মায়া চরিত্রে মেহজাবীনকে নিয়ে এটি নির্মাণ করেছেন সাগর জাহান। বিপরীতে আছেন তাহসান খান।

গল্পটি এমন, স্থূলকায় মানুষগুলোকে সমাজে দুর্বল মনে করা হয়। চাকরি, বিয়ে কিংবা অন্যান্য ক্ষেত্রে তারা বিভিন্ন সমস্যার মুখোমুখি হয়। মায়া নামের মেয়েটিও এই সমস্যার জর্জরিত। কিন্তু সে খুব সাহসী, আত্মনির্ভরশীল।

এমন চরিত্রে মেহজাবীনের অভিনয় প্রসঙ্গে নির্মাতা সাগর জাহান বলেন, ‘মায়া চরিত্রটির জন্য মেহজাবীনের আগ্রহ আর পরিশ্রম আমাকে মুগ্ধ করেছে। প্রচণ্ড গরমে বিশেষ একটি পোশাক (মোটা দেখানোর জন্য) পরে থাকতে হয়েছে তাকে। সঙ্গে তাহসান ভালো সাপোর্ট দিয়েছেন। কাজটি ভালোই হবে মনে হচ্ছে।’নির্মাতা জানান, আগামী ঈদে নাটকটি বাংলাভিশনে প্রচার হওয়ার সম্ভাবনা রয়েছে

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক