মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশের অন্তবর্তীকালীন কোচ সুজন

news-image

স্পোর্টস ডেস্কঃ স্টিভ রোডসকে সমঝোতার ভিত্তিতে দায়িত্ব থেকে অব্যাহতি প্রদানের পরেই গুঞ্জন শুরু হয় খালেদ মাহমুদ সুজনকে নিয়ে। শ্রীলঙ্কা সফরের আর ২ সপ্তাহও বাকি নেই।। এই অল্প কয়েকদিনে স্থায়ী কোচ খুঁজে পাওয়া না গেলে দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনকেই অন্তর্বর্তী কোচ হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে- এমন একটি গুঞ্জন চলছে দেশের ক্রিকেটাঙ্গনে।

তবে এ বিষয়ে নিশ্চিত করে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান বলেছেন, শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করবেন খালেদ মাহমুদ সুজন।সোমবার (১৫ জুলাই) মিরপুরে বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান সাংবাদিকদের এমনটাই জানিয়েছেন।তবে এখনও বিষয়টি নিশ্চিত না হলেও বাংলাদেশের সাবেক এই অধিনায়ককে অন্তর্বর্তীকালীন কোচ করার কথা ভাবছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন, প্রধান কোচের খোঁজে আছে বোর্ড। এর মাঝে প্রত্যাশা অনুযায়ী কোচ না পাওয়া গেলে সুজনকেই দায়িত্ব দেয়ার কথা ভাবছেন তাঁরা। আপাতত আমরা সুজনকে দিয়ে কাজ চালাচ্ছি। তবে এখনও নিশ্চিত করতে পারছি না। দুই একদিনের মধ্যেই সিদ্ধান্ত নেয়া হবে।’

২০১৭ সালে প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহের আকস্মিক বিদায়ে অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করেছেন সুজন। তাঁর অধীনে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল বাংলাদেশ দল।এর আগে ঘরের মাঠে অনুষ্ঠিত ত্রিদেশীয় সিরিজ এবং শ্রীলঙ্কা সিরিজে টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্ব পালন করেন সুজন। নিদাহাস ট্রফিতে বাংলাদেশ দলের ম্যানেজারের দায়িত্বে ছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক