মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপ জিতে কিউই অধিনায়কের কাছে ক্ষমা চাইলেন স্টোকস

news-image

ইংল্যান্ড দলের হয়ে খেললেও বেন স্টোকসের নাড়ি পোঁতা নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে। তাই নিউজিল্যান্ডের হারিয়ে ইংলিশদের হয়ে বিশ্বকাপ জিতলেও মাতৃভূমির ব্যর্থতায় তার মন ঠিকই কাঁদছে। ম্যাচ শেষে তার কথাতে তেমনটাই বোঝা গেল। লর্ডসে রোববার শ্বাসরূদ্ধকর ফাইনালে নির্ধারিত পঞ্চাশ ওভারের লড়াই টাই হয়। সুপার ওভারও টাই। কিন্তু ম্যাচে কিউইদের চেয়ে বেশি বাউন্ডারি হাঁকিয়ে প্রথমবারের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ইংল্যান্ড। তাতে বড় অবদান বেন স্টোকসের।

নিউজিল্যান্ডেই স্কুল জীবনের শুরুটা কাটিয়েছেন বেন স্টোকস। ১২ বছর বয়সে বাবা-মায়ের সঙ্গে পাড়ি জমান ইংল্যান্ডে। নিউজিল্যান্ডে তাদের বাড়ি রয়েছে। বাবা-মা ফিরে গেলেও ইংল্যান্ডে থেমে গেছেন স্টোকস।

সে কথা উঠতেই কিছুটা আবেগপ্রবণ হয়ে পড়লেন তারকা এই অলরাউন্ডার, “দুর্দান্ত দল এই নিউজিল্যান্ড। ওদের বিরুদ্ধে এই ফাইনাল ম্যাচটা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। নিউজিল্যান্ড দলের বেশির ভাগ সদস্যই আমার বন্ধু। ওদের জন্য খারাপ লাগছে। আমি ওদের অধিনায়ক কেন উইলিয়ামসনকে বলে এলাম, আমি সারা জীবনের জন্য ওর কাছে ক্ষমাপ্রার্থী হয়ে থাকব। শেষ ওভারে যখন চার মারলাম, তখনই কেনের কাছে ক্ষমা চেয়ে নিই।”

ম্যাচ শেষে উচ্ছ্বাসের বন্যা ইংল্যান্ড শিবিরে। ম্যাচের সেরা সেই বেন স্টোকস দেশকে বিশ্বকাপ জিতিয়ে আবেগাপ্লুত। স্বপ্নের ফাইনাল খেলে উঠে তার প্রতিক্রিয়া, “মুখের ভাষা হারিয়ে ফেলেছি। চার বছর ধরে পরিশ্রমের জন্যই এই জায়গায় আসতে পেরেছি। আমরা এখন বিশ্বচ্যাম্পিয়ন। এই অনুভূতিটাই আলাদা।” তবে বিপক্ষ নিউজিল্যান্ডকে হারিয়েও তাদের জন্য পাল্টা শ্রদ্ধা বেন স্টোকসের, “নিউজিল্যান্ড যে লড়াইটা আজ করল, তার জন্য ওদের প্রতি শ্রদ্ধা অটুট থাকবে।”

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক