মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘চরিত্র’ নিয়ে সন্দেহ, প্রেমিকাকে মাথা থেঁতলে হ*ত্যা

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ প্রেমিকার ‘চরিত্র খারাপ’! এই সন্দেহেই ভারতের মহারাষ্ট্রের নাগপুর জেলায় ১৯ বছর বয়সী এক উঠতি মডেলকে হ*ত্যা করেছে তার প্রেমিক।

রাস্তার ওপর মাথা থেঁতলে ওই তরুণীকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নাগপুরের বাসিন্দা মডেল খুশি পারিহার এবং তার প্রেমিক অভিযুক্ত আশরাফ শেখের মধ্যে বেশ কিছুদিন ধরেই প্রেমের সম্পর্ক ছিল। যদিও খুশির সঙ্গে আরও বহু মানুষের প্রেমের সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতেন আশরাফ।

নাগপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, শনিবার সকালে তাদের কাছে খবর আসে যে, পান্ডুরনা-নাগপুর মহাসড়কের পাশে এক নারীর লাশ পাওয়া গেছে। ওই নারীর মাথা থেতলে তাকে হ*ত্যা করা হয়েছে। পুলিশ বলছে, সামাজিক মাধ্যমের সহায়তায় ওই নারীকে চিহ্নিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, খুশি পারিহার স্থানীয় ফ্যাশন শোতে অংশগ্রহণ করতেন এবং পরবর্তিতে মডেল হিসেবে কাজ করতে চেয়েছিলেন।

এই ঘটনায় আশরাফ শেখকে গ্রে*ফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আশরাফ শেখ খুশিকে হ*ত্যার কথা স্বীকার করেছেন। খুশি পারিহারকে হ*ত্যার পেছনের কারণ হিসেবে অন্য কিছু পুরুষের সঙ্গে খুশির ঘনিষ্ঠ সম্পর্ক এবং খুশির চরিত্র নিয়ে সন্দেহই মূল ছিল বলে জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক