সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সুপার ওভারও টাই পরও যে কারণে চ্যাম্পিয়ন ইংল্যান্ড

news-image

স্পোর্টস ডেস্ক : নানা নাটকীয়তায় ভরা ২০১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে শেষ পর্যন্ত জয়ী হলো ইংল্যান্ড। সুপার ওভারে গড়ানো ম্যাচ টাই হলেও ট্রফি ওঠে মরগ্যানদের হাতে। কিন্তু কেন? এই ম্যাচে বাউন্ডারি সংখ্যায় এগিয়ে থেকে শেষ পর্যন্ত ট্রফি ওঠে ইংলিশদের হাতে।

সুপার ওভারসহ ইংলিশদের চার ও ছয়ের মার ছিল মোট ২৬টি,অন্যদিকে নিউজিল্যান্ডের ছিল ১৭টি। কিউইরা এখানেই হেরে গেছে ইংল্যান্ডের কাছে।

এর আগে তিনবার ফাইনালে ওঠে ব্যর্থ হলেও চতুর্থবার বিধাতা মুখ ফিরিয়ে নেয়নি ইংলিশদের থেকে। রুদ্ধশ্বাস ম্যাচে স্টোকসের বীরত্বে শেষ পর্যন্ত ট্রফি উঠে মরগ্যানদের হাতেই। স্টোকস ৮৪ রান করে হেরে যাওয়া ম্যাচ টাই করে সুপার ওভারে নিয়ে আসেন।

সুপার ওভারে আগে ব্যাটিং করে ইংল্যান্ড ১৫ রান করে। জস বাটলার ৭ ও স্টোকস করেন ৮ রান। বোলিং করেছিলেন ট্রেন্ট বোল্ট। কিউইদের হয়ে ব্যাটিং করতে নামেন মার্টিন গাপটিল ও জেমি নিশাম। এই দুইজনেও করেন ১৫ রান। শেষ বলে দুই রান নিতে গিয়ে আউট হয়ে যান মার্টিন গাপটিল। ইংল্যান্ডের হয়ে বোলিং করেন জোফরা আর্চার।

লর্ডসে ইংল্যান্ড-নিউজিল্যান্ডের মধ্যকার ফাইনাল গড়ায় সুপার ওভারে। জয়ের জন্য ইংল্যান্ডের সামনে ২৪২ রানের প্রয়োজন ছিল, নির্ধারিত ওভার শেষ তারা নিউজিল্যান্ডের সমান ২৪১ রান করে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক