ঐতিহাসিক লর্ডসের ‘অনার্স বোর্ডে’ লেখা হলো মুস্তাফিজের নাম
স্পোর্টস ডেস্ক : ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের অনার্স বোর্ডে তৃতীয় বাংলাদেশী হিসেবে লেখা হলো কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানের নাম। আজ বিশ্বকাপ ফাইনাল ম্যাচের পূর্বে এবারের বিশ্বকাপে যারা অনার্স বোডে নিজেদের নাম লিখছেন তাদের নাম উন্মোচন করা হয়।
বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ। সেই ম্যাচে বাংলাদেশ হারলেও দারুন বোলিংয়ে ১০ ওভারে ৭৫ রান দিয়ে পাঁচ উইকেট নিয়ে তৃতীয় বাংলাদেশী হিসেবে লর্ডসের অনার্স বোর্ডে নিজের নাম লেখান মোস্তাফিজ।
এর আগে প্রথম বাংলাদেশী হিসেবে ২০০৯ সালে টেস্টে ৫ উইকেট নিয়ে নাম লিখিয়েছিলেন পেসার শাহাদত হোসেন। পরের বছর ১০৩ রানে ইনিংস খেলে নাম লিখিয়েছিলেন তামিম ইকবাল।
Mitch Starc, @ImamUlHaq12, @Mustafiz90 & @iShaheenAfridi saw their names added to the ODI Honours Boards this week!
Who will make it on there today? 🤔#LoveLords#CWC19Final pic.twitter.com/FJx9lrtprT
— Lord's Cricket Ground (@HomeOfCricket) July 14, 2019










