সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেত্রীকে গাড়ির মধ্যে শারীরিক সম্পর্কের চেষ্টা পরিচালকের!

news-image

বিনোদন ডেস্ক।। অনেক স্বপ্ন নিয়ে বিভিন্ন রাজ্য থেকে মুম্বাইয়ে ছেলে মেয়েরা আসে অভিনয় জগতে। ছেলেদের তুলনায় মেয়েদের পড়তে হয় অনেক বড় সমস্যার মুখোমুখি। কাজ দেওয়ার নাম করে উঠতি নায়িকার সঙ্গে যৌন সম্পর্ক বা তাকে উল্টোপাল্টা কাজে ব্যবহার করার মতো কথা প্রায়ই শোনা যায়। এবার পরিচালকের বিরুদ্ধে মুখ খুললেন বিদিতা বাগ। টলিউডের মডেল ও অভিনেত্রী বিদিতা বাগ।

তিনি বলিউডে যান নিজের কেরিয়ার তৈরি করার জন্য। প্রথম দিকে একেবারেই কাজ পাচ্ছিলেন না তিনি। তবে পরের দিকে, ‘বাবুমশাই বন্দুকবাজ’ ও আরও বেশ কিছু ছবিতে চুটিয়ে কাজ করছেন তিনি। সেই সঙ্গে করছেন ওয়েবসিরিজের কাজও। কিন্তু তার এই জার্নিটা সহজ ছিল না।

বিদিতা জানিয়েছেন, ‘কলকাতা থেকে মুম্বাই যাওয়ার পর এক সহ-পরিচালক ওয়েবসিরিজে কাজ দেওয়ার নাম করে তার সঙ্গে খারাপ আচরণ করেন। শুটিং ফ্লোরে তাকে ডেকে শরীর ছোঁয়ার চেষ্টা করে। তারপর সেই পরিচালক বিদিতাকে একটি পার্টিতে ডাকেন অন্য পরিচালকদের সঙ্গে আলাপ করানোর জন্য। গাড়ির মধ্যে অভিনেত্রীকে ধর্ষণ চেষ্টা পরিচালকের!

বিদিতা পার্টিতে যাওয়ার পর তাকে বাড়ি ছাড়তে এসে একটা পুরনো সিনেমা হলের সামনে গাড়ি দাঁড় করিয়ে ওই পরিচালক নিজের জামা খুলে ফেলেন। তারপর জোর করে বিদিতার সঙ্গে যৌন সম্পর্ক করতে চান। বিদিতা বাধা দিলে মারপিট বাধে তাদের মধ্যে। শেষ পর্যন্ত রাস্তায় বিদিতাকে ফেলে রেখে ওই পরিচালক চলে যায়। বিদিতার কথায় ওই পরিচালকের বউ জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী। তাদের একটি বাচ্চাও আছে। ওই পরিচালকের ভাল মানুষীর মুখোশ এবার খুলে ফেলতে চান বিদিতা বাগ।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক