সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আর একটি বিশ্বকাপ সেরা একাদশে সাকিব

news-image

অনলাইন ডেস্ক : চলতি বিশ্বকাপে ব্যাটিং, বোলিং, ফিল্ডিং-তিন বিভাগেই সমানতালে নিজের যোগ্যতার প্রমাণ রেখেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বাংলাদেশ দল যে তিন ম্যাচে জয়ী হয়েছে তাতে সেই ম্যাচ গুলোতে ম্যাচ সেরা হয়েছেন সাকিব।

বাংলাদেশ সেমিফাইনালে যেতে না পারলেও ৬০৬ রান এবং ১১ উইকেট নিয়ে আসর শেষ করেন বিশ্বসেরা অলরাউন্ডার। যার প্রতিদানস্বরূপ ফাইনাল ম্যাচ মাঠে গড়াবার আগেও টুর্নামেন্ট সেরা হওয়ার প্রতিযোগিতায় লড়ছেন তিনি।

আর তাই ভারতের সাবেক পেসার আশিস নেহরা তার বিশ্বকাপ সেরা একাদশে সাকিবকে রেখেছেন।
একাদশে সাকিবকে রাখার প্রসঙ্গে নেহরা বলেন, ‘পুরো বিশ্বকাপে সাকিব তিন নম্বরে খেলেছে কিন্তু আমার একাদশে তাকে আমি পাঁচ নম্বরে রাখছি। আমার দলে একজন লেগ স্পিনার আছে, যুবেন্দ্র চাহাল। সাকিব এবং চাহাল দুইজন স্পিন দিয়ে প্রতিপক্ষকে বিপদে ফেলতে পারবে, সঙ্গে এই ওলরাউন্ডারের ব্যাটিং তো রয়েছেই।’

এবারের আসরে পাঁচ সেঞ্চুরি হাঁকানো ভারতের রোহিত শর্মাকে ওপেনার হিসেবে দলে রেখেছেন নেহরা। তার সঙ্গে ইনিংসের গোড়াপত্তন করবেন টুর্নামেন্টে ৬৪৮ রান করা অস্ট্রলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার।

তিন নম্বরে নিজের প্রিয় ক্রিকেটার ভারতীয় অধিয়ানয়ক বিরাট কোহলিকে রেখেছেন তিনি। টিম ইন্ডিয়ার উইকেটরক্ষক-ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি এবং ভিন্ন অ্যাকশনধর্মী পেসার জাসপ্রিত বুমরাহ রয়েছেন এই দলে। দলকে নেতৃত্ব দেবেন ধোনি।

দুই ইংলিশ ক্রিকেটার বেন স্টোকস ও জোফরা আর্চারকে বিশ্বকাপের একাদশে রেখেছেন নেহরা। নিউজিল্যান্ডকে পুরো বিশ্বকাপে একাই টেনেছেন অধিনায়ক কেন উইলিয়ামসন। তাকে চার নম্বরের দায়িত্ব দিয়েছেন তিনি। বল হাতে গোটা টুর্নামেন্টে আগুন ঝরিয়েছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। স্বভাবতই এই দলে আছেন তিনি।

নেহরার বিশ্বকাপ সেরা একাদশ: রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, কেন উইলিয়ামসন, সাকিব আল হাসান, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), বেন স্টোকস, জোফরা আর্চার, মিচেল স্টার্ক, জাসপ্রিত বুমরাহ ও যুজবেন্দ্র চাহাল।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক