,

মমতাকে কংগ্রেসের সভাপতি করার প্রস্তাব

news-image

কংগ্রেসের দ্বায়িত্ব নিন মমতা বন্দ্যোপাধ্যায়। দেশের গণতন্ত্র বাঁচাতে এমন প্রস্তাব দিলেন বিজেপির রাজ্যসভার এমপি সুব্রহ্মণ্যম স্বামী। তার দাবি, বিজেপির একচেটিয়া রাজত্ব চললে বিপন্ন হবে দেশের গণতন্ত্র। ইউনাইটেড কংগ্রেসের সভানেত্রী হোন মমতা। ইউনাইটেড কংগ্রেস বলতে তিনি এনসিপি, কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসকে বুঝিয়েছেন।

শুক্রবার টুইটারে সুব্রহ্মণ্যম স্বামী লেখেন, ‘গোয়া ও কাশ্মীরের পরিস্থিতি দেখার পর আমার মনে হচ্ছে, দেশে একটাই দল বিজেপি থাকলে বিপন্ন হবে দেশের গণতন্ত্র।’ তাহলে কী উপায়? এই প্রশ্ন রেখে তিনি আবার এর একটি সমাধানও দিলেন। স্বামী টুইটারে লিখেন, ‘ইতালিয়ান ও পরিবারের লোকেরা বিদায় নিন। মমতা বন্দ্যোপাধ্যায়কে ইউনাইটেড কংগ্রেসের সভানেত্রী করা হোক। কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়া উচিত এনসিপিরও।’

ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে সুব্রহ্মণ্যম স্বামী কংগ্রেসের অবস্থা বোঝাতে চেয়েছেন। গোয়ায় কংগ্রেসের ১৫ বিধায়কের মধ্যে ১০ জন বিজেপিতে যোগ দিয়েছেন। অন্যদিকে, কর্নাটকে প্রথমে ১২ বিধায়ক ইস্তফা দিয়েছিলেন কর্নাটক বিধানসভার অধ্যক্ষের কাছে। যাদের অধিকাংশই ছিলেন কংগ্রেসের। এর পরবর্তী পর্যায়ে একাধিক কংগ্রেস বিধায়ক সেই পথ ধরেন।

কার্যত সংখ্যালঘু হয়ে পড়েছে কর্নাটকের কংগ্রেস জেডিইউ জোট সরকার। অন্যদিকে লোকসভা নির্বাচনে কংগ্রেসের ফল যেমন খারাপ, এনসিপির ফলও খারাপ। সেই তুলনায় ভালো ফল করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস। বিজেপি বিরোধী রাজনীতিকে কটাক্ষ করতে গিয়ে তাই কংগ্রেসের সঙ্গে এনসিপি এবং তৃণমূলের মিশে যাওয়ার কথা বলেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান