সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রতারিত হলেন শেবাগের স্ত্রী

news-image

স্পোর্টস ডেস্ক : প্রতারণার শিকার হয়েছেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার বীরেন্দ্র শেবাগের স্ত্রী আরতি। ব্যবসায়িক অংশীদাররা তার স্বাক্ষর নকল করে ৪.৫ কোটি রুপি ধার নিয়েছেন। পরে সে অর্থ আর পরিশোধ করেননি। এতে বিব্রত হতে হচ্ছে আরতিকে। তাই এ বিষয়ে দিল্লি পুলিশে করা এফআইআর করা হয়েছে।

আরতি জানান, রোহিত কক্করের ব্যবসায়িক অংশীদার ছিলেন তিনি। রোহিতের এই সংস্থাটির অফিস বিহারে। পরিকল্পনা করে তাকে প্রতারিত করেছেন রোহিত ও সেই সংস্থার আরও পাঁচ ব্যক্তি। রোহিতের অপর একটি সংস্থা আছে। তার অজান্তেই সেই সংস্থার সঙ্গে তার নাম জড়ানো হয়েছে।

আরতি জানান, একটি সংস্থা থেকে প্রায় সাড়ে চার কোটি টাকার ধার নেয় রোহিতের সংস্থা। ধার নেওয়ার নথিতে তার জাল সই ব্যবহার করা হয়েছে। সেই ধার শোধও করেনি রোহিতের সংস্থা। স্বাক্ষর নকল করে প্রতারণা করে ভাবমূর্তি নষ্ট করা হচ্ছে বলে অভিযোগ আরতির। দিল্লি পুলিশ রোহিত ও তার সংস্থার বিরুদ্ধে ৪২০ ধারায় মামলা করেছে। অভিযোগ প্রমাণিত হলে দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। সূত্র: জিনিউজ

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক