সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমার যখন ১২, দিলদারের তখন ৫২, স্মৃতিচারণে নাসরিন

news-image

বিনোদন ডেস্ক : কৌতুক অভিনেতা দিলদারের ১৬ তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৩ সালের এই দিনে ৫৮ বছর বয়সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী কৌতুক অভিনেতা দিলদার। অন্যদিকে অভিনেত্রী নাসরিনের রুপালি পর্দায় অভিষেক হয় ১৯৯২ সালে। তারপর নাসরিনের পরিচিতি আসে প্রয়াত দিলদারের সঙ্গে জুটি বেঁধে। দিলদার মারা যাবার পর কাবিলার সঙ্গেও জুটি বেঁধে নতুন করে আলোচনায় ছিলেন তিনি। বেশকিছু ছবিতে নেতিবাচক চরিত্রেও তাকে দেখা গেছে।

দিলদারকে স্বরণ করে নাসরিন গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘অনেকেই ভাবে আমার বয়স বেশি। কারণ দিলদার ভাইয়ের সাথে অনেক কাজ করেছি। কিন্তু আমার বয়স মোটেও বেশি নয়। ১২ বছর বয়সে সিনেমায় কাজ শুরু করি। তখনই দিলদার ভাইয়ের সাথে কাজ শুরু আমার। আমার যখন ১২ বছর বয়স, দিলদার ভাইয়ের তখন বয়স ৫২ বছর।’

তিনি আরও বলেন, আমি ৮০০ এর বেশি সিনেমায় কাজ করেছি। ২৭ বছরের চলচ্চিত্র ক্যারিয়ার আমার। এখন কাজ কম করলেও স্টেজ শো করেই জীবন যাপন করছি। পাশাপাশি দুই সন্তান নিয়ে সংসার করছি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক