,

আসছে ঘূর্ণিঝড় ব্যারি, লুইজিয়ানায় জরুরি অবস্থা ঘোষণা

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের দিকে শক্তিশালী একটি ঘূর্ণিঝড় ব্যারি ধেয়ে আসছে। মেক্সিকো উপসাগরে সৃষ্টি হওয়া এই ঘূর্ণিঝড়ের শক্তি ও গতি বৃদ্ধির পরিপ্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লুইজিয়ানায় জরুরি অবস্থা ঘোষণা করেছেন। মার্কিন কর্মকর্তারা বলছেন, ঘূর্ণিঝড়টি ক্রমেই শক্তিশালী হচ্ছে। বর্তমানে এটির গতিবেগ ঘণ্টায় ৮০ কিলোমিটার। তবে আঘাত হানার সময় ঘূর্ণিঝড়টি হ্যারিকেনের শক্তি অর্জন করতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, শুক্রবার দিনের শেষভাগ বা শনিবার দিনের শুরুর দিকে ওই ঘূর্ণিঝড়টি আঘাত হানতে পারে।

শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের কারণে নিউ অরলিন্স শহরে ঢেউ ও ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে এরইমধ্যে সেখানে বজ্রসহ বৃষ্টিপাত ও তাৎক্ষণিক বন্যা হয়েছে বলে খবরে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ সতর্ক করে দিয়ে বলেছে, ধীরগতিতে অতিবাহিত হওয়া ঝড় থেকে সৃষ্ট বন্যার ক্ষেত্রে ঝুঁকি বেশি। এদিকে রাজ্যে ২৫-৫০ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে। ইতোমধ্যেই রাজ্যের ওপর দিয়ে প্রবাহিত হওয়া মিসিসিপি নদীর পানি বন্যা সীমার কাছাকাছি চলে এসেছে।

অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প রাজ্যে জরুরি অবস্থা ঘোষণার কারণে কেন্দ্র থেকে বিভিন্ন সুযোগ সুবিধা এবং জরুরি পরিস্থিতিতে সাহায্য পাওয়ার পথ সুগম হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর