,

কঙ্গনার বিতর্কের জবাব দিলেন স্বস্তিকা

news-image

বিনোদন ডেস্ক : বিতর্কিত নায়িকা কঙ্গনা রানাউতকে নিয়ে তোলপাড় গ্ল্যামার ইন্ডাস্ট্রি। বলিউড থেকে টালিউডের একাধিক সেলেব্রেটির বিরুদ্ধে সমালোচনা করে তিনি বিতর্ক ছড়িছেন। এবার কঙ্গনার বিতর্কের জবাব দিয়ে একহাত নিলেন স্বস্তিকা মুখার্জী। তিনি তার ফেসবুক পোস্টে কঙ্গনার কড়া জবাব দিলেন।

সম্প্রতি কঙ্গনা রানাউতের একটি ভিডিও প্রকাশ করেছেন তার ম্যানেজার রঙ্গোলি চান্দেল। সেখানে কঙ্গনা মিডিয়াকে ‘দেশদ্রোহী’, ‘বিক্রিত’, ‘সস্তা’ ও ‘ক্লাস টেন ফেল’ আখ্যা দিয়েছেন। বলেছেন, প্রেস কনফারেন্সে এরা বিনামূল্যে খেতে চলে আসেন। তিনি বলেন, ‘তোমাদের কেনার জন্য তো লাখ টাকাও চাই না। তোমরা তো এতটাই সস্তা যে মাত্র ৬০ টাকায় বিক্রি হয়ে যাও।’ এরপরই গালাগালের মাধ্যমে সাংবাদিকদের পূর্বপুরুষদের তুলে আনেন তিনি। বলেন, তাদেরও তিনি ঘোল খাইয়েছেন। কঙ্গনার এমন আচার-ব্যবহারে হতবাক তার অনেক অনুরাগীর৷

হতবাক অভিনেত্রী স্বস্তিকাও। তিনি টুইটারে লেখেন, তিনি বরাবরই কঙ্গনার অনুরাগী। তার সাহসিকতা ও বুদ্ধিমত্তার তিনি ভক্ত। বরাবরই কঙ্গনার লড়াইকে তিনি সমর্থন করেছেন। কিন্তু এখন মনে হচ্ছে, কঙ্গনা ক্রমশ সংযম হারিয়েছেন। সাংবাদিকদের নিয়ে তিনি যা বলেছেন, তা অপ্রচলিত, অপমানজনক এবং কৌতুকপূর্ণ। তার উপর কঙ্গনার বড়বোন রঙ্গোলিও যা বলছেন, তাও মেনে নেওয়া যায় না। স্বস্তিকার কথা প্রতিধ্বনিত হয়েছে গায়িকা সোনা মহাপাত্রের গলাতেও। যখন কোনও মহিলা তার সাফল্যের জন্য, প্রতিবন্ধকতার বিরুদ্ধে লড়াই করে, তার থেকে বড় কিছু হয় না। কিন্তু কঙ্গনা এখন যা বলছেন, যা করছেন- তা কিছুতেই সমর্থন করতে পারছেন না সোনা।

ঘটনাটির দিন কঙ্গনার সঙ্গে উপস্থিত ছিলেন রাজকুমার রাও। সেদিন সমস্ত স্পটলাইট একাই কেড়ে নিয়েছিলেন কঙ্গনা। অন্যতম প্রধান চরিত্রে অভিনয় করেও কোনও কথা বলার সুযোগ পাননি রাজকুমার। পরেও তাকে সিনেমা নিয়ে জিজ্ঞাসা করার পাশাপাশি কঙ্গনার এমন ব্যবহার নিয়ে প্রশ্ন করা হয়েছিল। তবে উত্তরে একেবারে কূটনৈতিক উত্তর দেন অভিনেতা। বলেন, ‘এটা সম্পূর্ণ কঙ্গনার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি। আমরা স্বাধীন দেশে বাস করি। আমরা মনে করি, প্রত্যেকের নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে। অনেকে আছেন যারা সততার জন্য কঙ্গনাকে পছন্দ করেন।’

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১