সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন দুই চলচ্চিত্রে মৌসুমী

news-image

বিনোদন প্রতিবেদক : সম্প্রতি নতুন দুটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়িকা মৌসুমী। এর একটি মির্জা সাখাওয়াৎ হোসেন পরিচালিত ‘অর্জন ৭১’ ও আরেকটি বদিউল আলম খোকন পরিচালিত ‘আগুন’। মুক্তিযুদ্ধভিত্তিক ‘অর্জন ৭১’ এ তিনি একজন পুলিশ অফিসারের স্ত্রী ও ‘আগুন’ এ ভাবী চরিত্রে অভিনয় করবেন।

‘অর্জন ৭১’ প্রসঙ্গে নির্মাতা মির্জা সাখাওয়াৎ হোসেন জানান, এই চলচ্চিত্রে মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশ বাহিনীর অবদান তুলে ধরা হবে। পুরো চলচ্চিত্রের গল্প এগিয়ে যাবে একজন পুলিশ কর্মকর্তার স্ত্রীর জীবন সংগ্রামকে কেন্দ্র করে। আর এই কেন্দ্রীয় চরিত্রেই অভিনয় করবেন মৌসুমী। আগামী ঈদুল আজহার পর থেকেই নতুন এ চলচ্চিত্রের কাজ শুরু হবে। এর আগে আসছে আগামী ১৬ জুলাই বিএফডিসিতে চলচ্চিত্রটির শুভ মহরত অনুষ্ঠিত হবে। এতে মৌসুমীর স্বামী অর্থাৎ পুলিশ কর্মকর্তার ভূমিকায় অভিনয় করবেন শতাব্দী ওয়াদুদ।

‘আগুন’ চলচ্চিত্র প্রসঙ্গে নির্মাতা বদিউল আলম খোকন জানান, এটি একটি বাণিজ্যিক চলচ্চিত্র। এতে মৌসুমীকে দেখা যাবে আমিন খানের বিপরীতে। এর মাধ্যমে দীর্ঘদিন পর আবারও পর্দায় দেখা যাবে এই জুটিকে। এতে শাকিব খানের ভাই-ভাবীর চরিত্রে দেখা যাবে তাদের। এ প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘বদিউল আলম খোকন একজন সফল নির্মাতা। তার চলচ্চিত্রের গল্পও দারুণ লেগেছে আমার। এছাড়াও আমি আর আমিন খান অনেক দিন পর পর্দায় একসঙ্গে হাজির হব। আশা করছি, চলচ্চিত্রটি ভালো কিছু হবে।’

মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘অর্জন ৭১’ প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘এর আগেও আমি মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রে অভিনয় করেছি। তবে এবারের চলচ্চিত্রটির পটভূমি একেবারেই আলাদা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর অবদানকে এ চলচ্চিত্রের গল্পে পরিচালক তুলে ধরার চেষ্টা করবেন। যা এর আগে কোনো চলচ্চিত্রে দেখা যায়নি। আমি যে চরিত্রটিতে অভিনয় করতে যাচ্ছি, তার সংগ্রামী এক জীবন তুলে ধরা হচ্ছে। একজন পুলিশ কর্মকর্তার স্ত্রী হিসেবে তার সে সময়ের চ্যালেঞ্জিং জীবন পর্দায় তুলে ধরা হবে। আমি ভীষণ গর্বিত, আমাকে এ ধরনের একটি চরিত্রে সুযোগ দেয়ার জন্য। আমি সবসময়ই চেয়েছি, গল্পনির্ভর চলচ্চিত্রে চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে। এখনো চাই এমন কিছু চলচ্চিত্রে কাজ করতে, যার মধ্য দিয়ে একজন অভিনেত্রী হিসেবে আমি যুগের পর যুগ দর্শকের হৃদয়ে বেঁচে থাকব।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক