মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের ফাইনালে বাংলাদেশের এমপিরা

news-image

ইন্টার পার্লামেন্টারি ক্রিকেট বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে উঠে গেছে বাংলাদেশ। শুক্রবার দেশের এমপিরা ৩৭ রানে জয় পান।বেকেনহ্যামের কেন্ট কাউন্টি ক্লাব গ্রাউন্ডে আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৮৩ রান তোলে বাংলাদেশের সংসদ সদস্যরা। জবাবে স্বাগতিক ইংল্যান্ড ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪৬ রানের বেশি তুলতে পারেনি।

ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে যাওয়া এনামুল হক জুনিয়র অতিথি খেলোয়াড় হিসেবে বাংলাদেশ দলে খেলেন। তিনি নেন ৪ উইকেট।পাকিস্তানকে ১২ রানে হারিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের অভিযান। এরপর দক্ষিণ আফ্রিকাকে ২১ রানে উড়িয়ে সেমিফাইনালে ওঠে নাঈমুর রহমান দুর্জয়ের দল।

বাংলাদেশ আজই ফাইনাল খেলবে। প্রতিপক্ষ পাকিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে দশটায়।আইসিসি বিশ্বকাপে অংশ নেয়া দলগুলোর মধ্যে আট দেশের সংসদ সদস্যরা খেলছেন এই টুর্নামেন্ট। আট দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলাদেশের গ্রুপে আছে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও নিউজিল্যান্ড।

বাংলাদেশ পার্লামেন্টারি ক্রিকেট দল: নাঈমুর রহমান দুর্জয় (অধিনায়ক), জুনায়েদ আহমেদ পলক, নাহিম রাজ্জাক, আনোয়ারুল আবেদিন খান, মো. সানোয়ার হোসেন, মো. আনোয়ারুল আজিম, নুরুন্নবি চৌধুরী, মজিবুর রহমান চৌধুরী নিক্সন, ফাহমি গোলন্দাজ বাবেল, জুয়েল আরেং, মো. শফিউল ইসলাম শিমুল, শেখ তন্ময়, মো. আয়েন উদ্দিন, শামিম পাটোয়ারি, আহসান আবদেলুর রহমান, ছোট মনির।

অতিরিক্ত খেলোয়াড়: নসরুল হামিদ বিপু, মোহাম্মদ শাহরিয়ার আলম, মো. জাহিদ হাসান রাসেল, নাজমুল হাসান, মহিবুল হাসান চৌধুরী, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, শামীম হায়দার পাটোয়ারি, আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক