মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুমার সাঙ্গাকারাকে বাংলাদেশ দলের কোচ হওয়ার প্রস্তাব

news-image

স্পোর্টস ডেস্কঃ বিশ্বকাপে কিছু ভুলের কারণে বাংলাদেশ দলের সেমিফাইনালের স্বপ্ন পূরণ হয়নি। তাই বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ করেই দেশে ফিরে আসতে হয়েছে টাইগারদের। তবে চলমান এই আসরে টাইগার ক্রিকেটারদের অর্জন ছিলো চোখে পরার মতো। তারপরও বাংলাদেশ দল দেশে ফিরে আসার সাথে সাথেই বিশ্বকাপের ব্যর্থতার কারণে টাইগার কোচ স্টিভ রোডসের সাথে চুক্তিবদ্ধ সময়ের আগেই ছাঁটাই করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এবার তাহলে কে হচ্ছে মাশরাফি-সাকিবদের কোচ। এ নিয়ে চলছে নানান আলোচনা ও বিশ্লেষণ। কিন্তু স্টিভ রোডসকে ছাঁটাই করার পর আলোচনায় আসে চন্ডিকা হাথুরুসিংহে ফের টাইগারদের কোচ হচ্ছে। তবে নতুন করে আবারও আলোচনার জন্ম দিয়েছে শ্রীলঙ্কার সাবেক কিংবদন্তি কুমার সাঙ্গাকারা। বাংলাদেশের একজন ক্রীড়া সাংবাদিক কুমার সাঙ্গাকারাকে প্রশ্ন করেন, কেমন হলো বাংলাদেশ দলের ইংল্যান্ড বিশ্বকাপ?

এমন প্রশ্নের জবাবে কিংবদন্তি এই উইকেটকিপার ও ব্যাটসম্যান বলেন, ‘আমার মনে হয়েছে বাংলাদেশ দলকে আরও ধৈর্য্য শীল হতে হবে ওয়ানডে ক্রিকেটে। উন্নতির শেষ নেই, কেউ বলতে পারবে না আমি সব উন্নতি করে ফেলেছি। যখন দল ভালো করে তখন দায়িত্ব আরও বেড়ে যায়। তাই বলছি সামনে এগিয়ে যেতে ধৈর্য্য ধরতেই হবে। সেইসঙ্গে নিজেদের কাজগুলোও সঠিকভাবে করতে হবে। সবেচেয়ে বড় কথা হলো, ক্রিকেটে যা চলে গেছে তা নিয়ে ভেবে লাভ নেই। তাকাতে হবে সামনে।’

রোডসের এর আগে বাংলাদেশের কোচ ছিলেন লঙ্কান চন্ডিকা হাথুরুসিংহে। ওয়ানডে বিশ্বকাপের দেড় বছর আগে তার বিদায় হয়েছে বেশ বাজেভাবেই। এরপর এলেন স্টিভ রোডস। বিশ্বকাপ শেষে তার বিদায়টাও ভালো হয়নি। যদি সাঙ্গাকারা বাংলাদেশ দলের কোচের প্রস্তাব পান তাহলে ভাববেন কিনা!

প্রশ্ন শুনেই হেসে উঠে সাঙ্গাকারা বলেন, ‘অনেক কঠিন প্রশ্ন, আমি আপাতত যা ভাবছি তা বললে তুমি হতাশ হবে। হ্যাঁ, কোচ হলো বাংলাদেশের বিষয়, তারা জানে কাকে আনতে হবে আর কাকে আনবে না। তবে বাংলাদেশের ভালো হয় এমন কিছুই চিন্তা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক