শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লর্ডসে ফাইনালের ৪১ শতাংশ টিকেট ভারতীয়দের দখলে!

news-image

পয়েন্ট টেবিলের উপরের দিকে থেকে গ্রুপ পর্ব শেষ করেছে ভারত। আর তাই নিশ্চিতভাবেই ভারতকে ফাইনালে ধরে রেকে টিকিট কিনেছিলো সমর্থকরা।কিন্তু কে জানতো, সেমিফাইনালে এভাবে হোঁচট খাবে কোহলির দল। তবে লর্ডসে অনুষ্ঠিতব্য ফাইনালের শতকরা ৪১ ভাগ টিকেট এখনও ভারতীয়দের দখলে।

অবশ্য এখনো টিকেট ফিরিয়ে দেওয়ার সুযোগ পাচ্ছেন ভারতের সমর্থকরা। সেক্ষেত্রে তাকে আইসিসির ওয়েবসাইটে নিবন্ধিত থাকতে হবে, আর অপেক্ষা করতে হবে অন্য সমর্থকের টিকেট-প্রার্থিতার।ভারত বাদ পড়ায় ৪১ শতাংশ সমর্থকের সবাই ১৪ জুলাইর ফাইনালে উপস্থিত থাকবেন কি না সেটিও হয়ে দাঁড়িয়েছে বড় এক প্রশ্ন।

অবশ্য উপস্থিত না থাকলেও আইসিসির ক্ষতি নেই। বহুল প্রতীক্ষার ফাইনালের টিকেট যে ইতোমধ্যেই শেষ হয়ে গেছে এবারের ফাইনালে উঠেছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। দুটি দলের কেউই এর আগে শিরোপার দেখা পায়নি। তাই ক্রিকেট বিশ্ব পেতে যাচ্ছে নতুন এক বিশ্বচ্যাম্পিয়নকে। স্বাগতিক দল বলে ফেভারিট থাকবে ইংলিশরাই। তবে নিউজিল্যান্ডের হাল না ছাড়ার মানসিকতা ও ধারাল বোলিং লাইনআপ নিজেদের দিনে গুড়িয়ে দিতে পারে ইংল্যান্ডের অভিজ্ঞ ও দক্ষ ব্যাটিং লাইনআপকেও।