দেশে ফিরতে পারছেন না কোহলিরা
স্পোর্টস ডেস্কঃ শিরোনাম দেখে আতঙ্কিত হবার কিছু নেই। বড় কোনও হামলা-মামলা ঘটেনি ইংল্যান্ডে। তবে দেশে ফিরতে পারছে না বিরাট কোহলিরা। ফাইনাল খেলতে না পারলেও ফাইনাল পর্যন্তই থাকতে হচ্ছে ভারতীয় দলকে। সমস্যা বিমানের টিকিট।গত ৯ জুলাই ম্যানচেস্টারের ওল্ড ট্র্যাফোর্ডে নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে হেরে সেমি ফাইনালের স্বপ্ন বিসর্জন দিতে হয় ফাইনালের।
হারের পর আর বিশ্বকাপের ভেন্যুতে অবস্থান করাও তো বিরক্তির। সেখানে ফাইনাল ম্যাচ পর্যন্ত দীর্ঘ পাঁচদিন তো মহাবিরক্তির!তবু থাকতে হচ্ছে ব্যাগ গুছিয়ে। দলটির টিম ম্যানেজমেন্ট ব্যবস্থা করতে পারেনি দেশে ফেরার টিকিট।এ নিয়ে ভারতীয় গণমাধ্যম বলছে, ফাইনালের আগে টিকিট না মিললেও ফাইনালের পরের টিকিটের ব্যবস্থা করেছে ম্যানেজমেন্ট। তবে একসঙ্গে গোটা দলের টিকিট হয়নি।
দেশে ফিরতে হবে কয়েক ভাগে।এছাড়া দলের অনেকে দেশে ফিরলেও থেকে যাবেন কয়েকজন। বিশ্বকাপের পর ১৫ দিন ছুটি দিয়ে দেয়া হয়েছে খেলোয়াড় ও কোচিং স্টাফদের। এই সময়ে কেউ কেউ ইংল্যান্ড বা ইউরোপের বিভিন্ন দেশে ঘুরতে যাবেন বলেও জানিয়েছে ভারতীয় সংবাদ সংস্থা আইএএনএস।










