,

হাসপাতালে কবরীকে দেখতে পেয়ে হাসলেন এটিএম শামসুজ্জামান

news-image

বিনোদন ডেস্ক : খ্যাতিমান অভিনেতা এটিএম শামসুজ্জামানকে দেখতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে গিয়েছেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সভাপতি ও অভিনেত্রী সারাহ বেগম কবরী। এটিএম শামসুজ্জামান বিএসএমএমইউ হাসপাতালের ২১২ নম্বর ভিআইপি কেবিনে চিকিৎসাধীন।

শুক্রবার (১২ জুলাই) সকাল সাড়ে ১১টায় ওই হাসপাতালে যান কবরী। এসময় এটিএম শামসুজ্জামানের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন তিনি। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এসময় কবরীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি শেখ মো. জাহাঙ্গীর আলম, সংগঠনের সাধারণ সম্পাদক অরুন সরকার রানা, মো. লিপ্টন, কণ্ঠশিল্পী বৃষ্টি রাণী সরকার প্রমুখ।

গত ২৬ এপ্রিল রাত ১১টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় এটিএম শামসুজ্জামানকে রাজধানীর গেণ্ডারিয়ার আজগর আলী হাসপাতালে ভর্তি করানো হয়। পরদিন সকালে তার পিত্তথলির একটি নালীতে সফল অস্ত্রোপচার করা হয়। তবে বর্ষীয়ান এ অভিনেতার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে গত ৩০ এপ্রিল লাইফ সাপোর্টে নেওয়া হয়। পরে, অবস্থার উন্নতি হওয়ায় গত ৩ মে তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়।

প্রায় দুই মাস আজগর আলী হাসপাতালের চিকিৎসা শেষে গত ১৫ জুন শাহবাগের বিএসএমএমইউ হাসপাতালে ভর্তি করানো হয় কিংবদন্তি অভিনেতা এটিএম শামসুজ্জামানকে।

এ জাতীয় আরও খবর

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক

গুলশানের মিছিলে গ্রেপ্তার ৯ জন কারাগারে

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৫৬১