সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সবাই ধ*র্ষণের বিরুদ্ধে হলে ধ*র্ষক কে, জানতে চান সালমান

news-image

সবাই যদি ধ*র্ষণের বিরুদ্ধে হয়, তবে ধ*র্ষণকারী কে জানতে চেয়েছেন ইউটিউবার সালমান মুক্তাদির। বৃহস্পতিবার বিকেল সোয়া ৪টার দিকে সামাজিক মাধ্যম ফেসবুকে ধ*র্ষণ বিষয়ে একটি ভিডিও আপলোড করেন তিনি। সেখানেই সকলের উদ্দেশে এই প্রশ্ন করেন সালমান।

ভিডিওতে সালমান বলেন, আমরা সবাই যদি ধ*র্ষণের বিরুদ্ধে হই, সবার ফেসবুক পোস্ট ও স্ট্যাটাসের দিকে তাকাই, সবাই রেপকে এত ঘৃণা করে তাহলে রেপটা করতেছে কে? যার সঙ্গে কথা বলি, সবাইকেই দেখি ধ*র্ষণের বিরুদ্ধে। রেপের কোনো ঘটনা ঘটলে সবাই ধ*র্ষণের বিরুদ্ধে স্ট্যাটাস দিয়ে ফাটিয়ে দিচ্ছে। অনেকেই লিখছে, মানুষ কি আর মানুষ নাই। পুরুষ কী পশু হয়ে গেল নাকি?

আমার কাছে বিষয়টা সাধারণ মনে হয়, বাংলাদেশের মতো একটি দেশে ধ*র্ষণ হবে, এটা খুবই স্বাভাবিক। বাংলাদেশে ধ*র্ষণ হওয়াটা খুবই সাধারণ। কেন বাংলাদেশে ধ*র্ষণের ঘটনা ঘটছে? আমরা-আপনারা মিলে বাংলাদেশে ধ*র্ষকদেরকে প্রশ্রয় দিয়ে গেছি। আমি সবসময় বিতর্কিত বিষয় নিয়ে কথা বলি। এটাও তো একটা বিতর্কিত বিষয়। তাই এটা নিয়ে কথা বলা উচিত। ধ*র্ষণ করতেছে কারা? সবাই যদি ধ*র্ষকদের বিরুদ্ধে হয়? কারা করতেছে? উত্তর, আপনারা। আপনারা ধ*র্ষকদের প্রশ্রয় দিয়ে ধ*র্ষণের সংখ্যাটা বাড়াচ্ছেন। সাধারণ মানুষের কাছে ধ*র্ষণের বিষয়টা এখন সাধারণ হয়ে গেছে।

এ সময় আজ সকালে তার সামনেই দুই বান্ধবীকে ধ*র্ষণের মতোই তিক্ত অভিজ্ঞতা পেতে হয়ে জানান সালমান। তিনি জানান, সকাল আটটার দিকে ওই দুই বান্ধবীকে নিয়ে নাস্তা খেতে যাচ্ছিলেন তিনি। পথে তাদের গাড়ির পাশ দিয়ে যাওয়া স্কুল-কলেজের একটি বাস থেকে এক বান্ধবীকে উদ্দেশ্য করে অ*শ্লীল-অশ্রাব্য বাক্য ছোঁড়া হচ্ছিল।সালমান বলেন, এটা আমার হৃদয় ভেঙে দিয়েছে। এ ঘটনায় আমার রাগে-ক্ষোভে গা জ্বলছিল। আমি আজকে প্রমাণ পাইলাম কেন বাংলাদেশে এত ধ*র্ষণের ঘটনা ঘটতেছে।’

https://www.facebook.com/Brownfishofficial/videos/464383270787631/?t=0

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক