,

নিজের চুমু খাওয়ার ভিডিও নিজেই ফাঁস করলেন ট্রাম্প!

news-image

নির্বাচনী প্রচারকর্মীকে জোর করে চুমু খাওয়ার অভিযোগ উঠেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। সেই চুমুর ভিডিও আবার নিজের আইনজীবীকে দিয়ে বুধবার পোস্ট করিয়েছেন তিনি! যৌ*ন কেলেঙ্কারি নিয়ে একাধিকবার বিপাকে পড়া ট্রাম্পের বিরুদ্ধে কিছুদিন আগে ধ*র্ষণের অভিযোগ তোলেন এক লেখিকা।

বিশ্বখ্যাত সাময়িকী বিজনেস ইনসাইডার ট্রাম্পের চুমু খাওয়ার ওই ভিডিওটি প্রকাশ করেছে। জিফ ফাইল আকারে পোস্ট করা সেই ভিডিওতে দেখা যাচ্ছে সাদা টিশার্ট এবং সাদা ক্যাপ পরা এক তরুণীকে দুহাত দিয়ে ধরে গালে চুমু খাচ্ছেন ট্রাম্প। এরপর তরুণীকে একটি ঝাঁকুনিও দেন বহুল আলোচিত এই প্রেসিডেন্ট।

আলভা জনসন নামের ওই তরুণীর দাবি, ২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় ট্রাম্প তার ইচ্ছার বিরুদ্ধে ওভাবে চুমু খান। তিনি ইতিমধ্যে আদালতে অভিযোগও দাখিল করেছেন। জনসন বলছেন, ‘তিনি আমার অনেক কাছে চলে আসেন। মনে হচ্ছিল মুখের ওপর তার নিশ্বাস পড়বে। হঠাৎ বুঝতে পারি আমাকে চুমু খেতে আসছেন। তখন মুখ একপাশে সরিয়ে নিলেও আমার গালে চুমু খেয়েই ছাড়েন।’

ট্রাম্পের আইনজীবীরা নিজেদের উদ্যোগে ভিডিওটি সংগ্রহ করে আদালতকে দেখিয়েছেন। এরপর সেটি পোস্ট করেন। আইনজীবী চার্লস হার্ডার ১৫ সেকেন্ডের ওই ভিডিওকে ট্রাম্পের পক্ষে ‘অকাট্য যুক্তি’ বলছেন। তার দাবি, এখানে ট্রাম্প ভিন্ন কোনো উদ্দেশ্য নিয়ে নিজের কর্মীর গালে চুমু খাননি। মুহূর্তটিকে ‘নিষ্পাপ’ হিসেবেও দাবি করেন তিনি। জনসনের আইনজীবী আবার এই ভিডিওটিকে নিজের ‘অস্ত্র’ বানাচ্ছেন। তিনি বলেছেন, জনসন যে মিথ্যা বলেননি এই ভিডিও তার প্রমাণ।

https://gph.is/g/Zl6brVG

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর