,

ভারতে পোড়ানো হচ্ছে কোহলিদের ছবি!

news-image

স্পোর্টস ডেস্ক : ভারতীয়রা ক্রিকেট পাগল জাতি। বিশাল জনসংখ্যার দেশটিতে এ কারণে বিপুল পরিমাণ ক্রিকেট বাণিজ্য চলে। আবার দল প্রত্যাশা পূরণ না করতে পারলে তার মূল্যও দিতে হয় খুব বাজেভাবে। গতকাল প্রথম সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছ থেকে হেরে বিশ্বকাপ থেকে ভারতীয় দলের বিদায়ের পর থেকেই ক্ষুব্ধ দর্শকরা ক্রিকেটারদের মুণ্ডুপাত করছেন।

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতকে ১৮ রানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, কোহলিদের হারের পরই ভারতের বেশ কয়েকটি রাজ্যে ক্ষুব্ধ সমর্থকেরা রাস্তায় নেমে এসে মিছিল করেছেন। তারা ক্রিকেটারদের ছবিতে আগুন ধরিয়ে দিয়ে নিজেদের রাগ ঝেড়েছেন। একদিন আগেও যে ক্রিকেটাররা তাদের নয়নের মণি ছিল; একটি পরাজয়েই নায়ক থেকে ভিলেন হয়ে গেছেন কোহলি-ধোনিরা।

ভারতে এ ধরনের ঘটনা নতুন কিছু নয়। ক্রিকেটারদের ছবি পোড়ানোই বরং মামুলি ঘটনা। এর আগে ক্রিকেটারদের গাড়িবহরে ডিম ছোড়া থেকে শুরু করে বাড়িঘরে পর্যন্ত হামলা হয়েছে! সোশ্যাল সাইটে তো গতকাল থেকেই মুণ্ডুপাত চলছে ক্রিকেটারদে। ইংল্যান্ড বিশ্বকাপ শেষ করে ভারতীয় ক্রিকেটাররা দেশে ফেরার পর তাদের ভাগ্যে আর কী কী ঘটবে তা নিয়ে শংকার যথেষ্ট কারণ আছে। ক্রিকেট প্রেম যখন উন্মাদনায় রূপ নেয়, তখন অনেক কিছুই ঘটতে পারে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯

ইতালি থেকে ফিরেই হামলা নিয়ে মুখ খুললেন বাঁধন

ডাকসুতে জিন্নাহর ছবি, ছাত্রদলের প্রতিবাদ