,

ফের বিচারকের গোপন ভিডিও ফাঁস করলেন নওয়াজ কন্যা!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : গত ডিসেম্বরে আল আজিজিয়া স্টিল দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের ৭ বছরের জেল হয়েছে। আপাতত লাহৌরের কোট লাখপত জেলেই বন্দী রয়েছেন তিনি। কিন্তু নওয়াজ শরিফকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তার মেয়ে মরিয়ম নওয়াজ। এ ঘটনায় বিচারকের আরও দুটি গোপন ভিডিও ফাঁস করেছেন তিনি। এর আগে, গত শনিবার বিচারপতি আরশাদ মালিকের সঙ্গে এক ব্যক্তির কথোপকথনের একটি ভিডিও প্রকাশ করেন মরিয়ম। খবর ডনের।

ডন এক প্রতিবেদনে জানায়, নওয়াজ কন্যা মরিয়ম বুধবার টুইটারে ভিডিও দুটি পোস্ট করেন। যাতে অ্যাকাউন্টিবিলিটি কোর্টের বিচারপতি আরশাদ মালিককে নাসির বাট নামে এক ব্যক্তির বাড়িতে যেতে দেখা যায়। দূর থেকে ধারণ করা ঐ ভিডিও দুটির প্রথমটিতে কারও চেহারা স্পষ্ট নয়। তবে দ্বিতীয় ভিডিওটিতে মরিয়াম দাবি করেন, নাসির বাট বিচারপতি আরশাদ মালিকের বাসভবনে প্রবেশ করেছেন। এবং তার সঙ্গে নওয়াজের বিচারের রায় নিয়ে কথা বলেছেন। বিচারপতি আরশাদ মালিক আগের কথোপকথন অস্বীকার করে যে বক্তব্য দিয়েছেন, এ দুটি ভিডিওর মাধ্যমে তা মিথ্যা প্রমাণিত হলো।

এর আগে, গত ৮ জুলাই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পদত্যাগ দাবি করে সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে মরিয়ম নওয়াজ গভীর রাতে দেশটির পঞ্জাব প্রদেশের মান্ডি বাহাউদ্দিন শহরে মিছিল বের করেন। মিছিলে ৪৫ বছরের মরিয়ম বর্তমান প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা করে বলেন, অবিলম্বে পদত্যাগ করা উচিত ইমরানের। মরিময়ের দাবি করেন, এই গদিতে বসার বৈধ অধিকারই নেই তার।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর