,

ছাত্রজীবনের দেনা শোধ করতে ৩০ বছর পর কেনিয়ার সাংসদ ভারতে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : কেনিয়া থেকে ভারতে পড়তে এসেছিলেন তিনি। ভারতের আওরঙ্গাবাদের একটি কলেজে ম্যানেজমেন্টে পড়ার সময় চরম আর্থিক অভাব ছিল রিচার্ড টোংগির। সে সময় তাকে টাকা দিয়ে সহায়তা করেছিলেন পাশের মুদির দোকানি কাশীনাথ গাউলি। সেখান থেকেই গল্পটা ভিন্ন দিকে মোড় নেয়।

অবশ্য মাঝখানে কেটে গেছে ৩০ বছর। বিদেশি তরুণকে যারা একসময় কাছে টেনে নিয়েছিলেন, সাফল্যের শীর্ষে উঠে তাদের ভুলে যাননি কেনিয়ার সাংসদ রিচার্ড টোংগি। ৩০ বছর পর ভারতে এসে সেই মুদির দোকানি কাশীনাথ গাউলির দু’শ টাকা শোধ করলেন তিনি। কেনিয়া থেকে পড়তে আসা রিচার্ড যে এত বড় হয়ে গেছে, সেটাও ভাবতে পারেননি কাশীনাথ।

আর এত বড় হয়ে যাওয়ার পরেও যে তার কথা মনে রেখে শুধু ঋণ শোধের জন্য আবার ভারতে ফিরে এসেছেন, সেটাও তার স্বপ্নের বাইরে। রিচার্ডের ফোন পেয়ে আনন্দে কেঁদে ফেলেন তিনি। কাশীনাথের পরিবারের চায়, রিচার্ড টোংগিকে কোনো হোটেলে নিয়ে গিয়ে খাওয়াবেন। কিন্তু রিচার্ড জানিয়ে দেন, কাশীনাথের ঘরেই খাবেন তিনি। দুঃসময়ে যিনি সাহায্য করেছিলেন, সেই ঋণ কখনো ভুলবেন না বলে জানিয়েছেন রিচার্ড।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর