,

জিৎ-কোয়েলের ‘শুরু থেকে শেষ’

news-image

বিনোদন ডেস্ক : গত ঈদেই সাফটা চুক্তির মাধ্যমে বাংলাদেশে মুক্তি পাওয়ার কথা ছিল কলকাতার ছবি ‘শুরু থেকে শেষ’। কিন্তু নানা কারণে ঈদে ছবিটি মুক্তি পায়নি। তবে আমদানিকারক সংস্থা জানিয়েছে শিগগিরই বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে জিৎ-কোয়েলের ‘শুরু থেকে শেষ’।

আমদানিকারক সংস্থা শাপলা মিডিয়ার পক্ষ থেকে জানানো হয় সেন্সর না পাওয়ায় এর আগে ছবিটি মুক্তি পায়নি। এ ছাড়া এরই মধ্যে সংস্থাটি একটি কলকাতার ছবি মুক্তি দিয়েছে। আরও একটি মুক্তির অপেক্ষায় আছে। ফলে স্বাভাবিকভাবেই পিছিয়ে গেছে ‘শুরু থেকে শেষ’-এর মুক্তি প্রক্রিয়া।

এদিকে আগামী ১৯ জুলাই মুক্তি পাবে জিৎ ও কোয়েল মল্লিক অভিনীত ছবিটি। এই ছবিতে দীর্ঘ দুই বছর পর জুটি বেঁধে অভিনয় করেছেন জিৎ ও কোয়েল। ছবিটি পরিচালনা করেছেন রাজ চক্রবর্তী।

মুসলিম ও হিন্দু; দুই ধর্মের মানুষের প্রেম ও সেই প্রেম নিয়ে দ্বন্দ্ব-সংঘাতের গল্প নিয়েই নির্মিত ‘শুরু থেকে শেষ’। যেখানে দেখা যাবে, ধর্মের সংঘাতে রক্তাক্ত জিৎ-কোয়েলের প্রেম। ছবিটি প্রযোজনা করছে জিৎয়ের প্রযোজনা সংস্থা জিৎ ফিল্ম ওয়ার্কস। ছবিতে কোয়েল ছাড়াও দেখা যাবে ঋতাভরী চক্রবর্তীকে।

এ জাতীয় আরও খবর

হরমুজ বৈঠক স্থগিত, জ্বালানি সংকটের শঙ্কা

জুলাই হত্যাযজ্ঞ: কাদেরসহ ৭ জনের রায় কাল

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক