,

বাইক কাড়ল হবু বরের প্রাণ, গুড বাই লিখে নিজেকে শেষ করে দিল তরুণী

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ আসছে ঈদুল-আজহার পরই বিয়ের কথা ছিল তাদের। দুই পরিবারই বিয়ের আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু একটি দু*র্ঘটনায় সব শেষ। মঙ্গলবার (৯ জুলাই) রাতে সড়ক দু*র্ঘটনায় মৃ*ত্যু হয় আলী আকবরের (রাহুল)। হবু বরের মৃ*ত্যু মেনে নিতে না পেরে হোয়াটসঅ্যাপে বন্ধুদের ‘গুড বাই’ জানিয়ে কয়েক ঘণ্টার মধ্যে আ*ত্মহ*ত্যা করেন জিনাত (২০)। বুধবার (১০ জুলাই) ভারতের কোলকাতার বন্দর এলাকার একবালপুরে এ ঘটনা ঘটে। জিনাত নিজ ঘরে গলায় ফাঁ*স দিয়ে আ*ত্মহ*ত্যা করেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আ*ত্মহ*ত্যার ঘটনায় তদন্তে নেমে আলী আকবরের কথা জানতে পারে পুলিশ। দুই বছর আগে জিনাত এবং আলীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর আর পড়াশোনা করেননি জিনাত। কয়েক মাস আগেই পছন্দের মানুষ আলী আকবরের সঙ্গে তার বিয়ের কথা পাকাপাকি হয়। কথা ছিল, ঈদুল-আজহার পর তাদের বিয়ে হবে।

এরই মধ্যে এক দু*র্ঘটনা ঘটে যায়। রোববার (৭ জুলাই) রাতে মোটরসাইকেলে বাড়ি ফেরার সময় সড়ক দু*র্ঘটনায় গুরুতর জ*খম হয় আলী। এ অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর বুধবার রাতে তার মৃ*ত্যু হয়।

পুলিশ বলছে, বুধবার রাতে আলীর এক বন্ধুকে ফোন করে মৃ*ত্যুর বিষয়টি নিশ্চিত হয় জিনাত। এর পর শাহিন নামে এক বান্ধবীকে হোয়াটসঅ্যাপ করেন। জিনাত তাকে লেখেন, ‘রাহুলের মৃ*ত্যুর পর আমার বেঁচে থাকার কী মানে? আমিও ম*রব।’ বন্ধুরা তাকে বোঝানোর চেষ্টা করে। কিন্তু পারেনি। গতকাল রাতে আরেক বান্ধবীকে হোয়াটসঅ্যাপে ‘গুড বাই’ লিখে আ*ত্মহ*ত্যা করেন জিনাত। সূত্র : আনন্দবাজার পত্রিকা

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর