সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিশু ধ*র্ষণের শাস্তি ‘মৃ*ত্যুদণ্ড’ করেছে ভারত

news-image

শিশু ধ*র্ষণের শা*স্তি মৃ*ত্যুদণ্ডের বিধান রেখে ভারতে ‘প্রটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস (পিওএসসিও) অ্যাক্ট ২০১২’ সংশোধন করা হয়েছে। গতকাল রাতে নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভাপতিত্বে মন্ত্রীপরিষদের বৈঠক থেকে এ বিষয়ে ক্লিয়ারেন্স দেয়া হয়। পরে সাংবাদিকদের কাছে এ বিষয়ে অবহিত করেন তথ্য ও সম্প্রচার বিষয়ক মন্ত্রী প্রকাশ জাভাদেকার।

আইনে মোট ১৪টি সংশোধনী আনা হয়েছে। সংশোধনীতে বলা হয়েছে, যদি শিশুদের ধ*র্ষণ করা হয় তাহলে তার শা*স্তি হবে মৃ*ত্যুদণ্ড। কারো কাছে শিশু প*র্নোগ্রাফি বিষয়ক কোনো উপাদান থাকলে তাকে তিন বছর পর্যন্ত জেল দেয়া যাবে।এছাড়া শিশুদের বিরুদ্ধে বিভিন্ন অ*পরাধের শা*স্তির কথা উল্লেখ করে কয়েকটি নতুন সেকশন যুক্ত করা হয়েছে। এর মধ্যে রয়েছে ডিজিটাল অ*পরাধ।

সংশোধনীতে আরো বলা হয়েছে, সেকশন ৪, ৫ ও ৬-এ কোনো কোনো ক্ষেত্রে শা*স্তি ৭ বছর থেকে বাড়িয়ে ১০ বছর, ১০ বছর থেকে বাড়িয়ে ২০ বছর এবং ২০ বছর থেকে বাড়িয়ে যাবজ্জীবন কা*রাদণ্ড করা হয়েছে। সেকশন ১৪ ও ১৫ এর অধীনে শিশু প*র্নোগ্রাফি বিষয় কাহিনী তৈরি, এসব বিষয়ক উপাদান মুছে না ফেলা এবং বাণিজ্যিক উদ্দেশ্যে শিশু প*র্নোগ্রাফি তৈরি করার বিষয়ে শাস্তি ১০০০ রুপি জরিমানা থেকে শুরু করে সাত বছর পর্যন্ত জেলের বিধান রাখা হয়েছে।

এই সংশোধনীতে শিশু প*র্নোগ্রাফি বিষয়ক ম্যাটেরিয়াল শিশুদের কাছে পৌঁছে দেয়াকেও শা*স্তির আওতায় আনা হয়েছে। একে তথ্য প্রযুক্তি আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার প্রস্তাব করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক