মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের হারে কাশ্মীরে আনন্দ মিছিল ও আতশবাজি (ভিডিও)

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মীরীদের পরাধীনতা থেকে মুক্ত হওয়ার লড়াইটা বহু পুরনো। জটিল ভু-রাজনৈতিক মারপ্যাঁচে দশকের পর দশক নিগৃহীত কাশ্মীরীরা ভৌগোলিকভাবে ভারতীয় হলেও মনেপ্রানে কখনোই ভারতকে স্বীকার করেনি। ভারত সরকারের প্রতি এই ক্ষোভ আরো স্পষ্ট হয়ে উঠে আন্তর্জাতিক পর্যায়ে ভারতীয় ক্রিকেট দলের যেকোন পরাজয়ে।

নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ভারত। বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার ঘটনায় ভারতের প্রায় ১৫০ কোটি মানুষ যখন দুঃখিত, ঠিক সেই সময়ে আনন্দ উল্লাসে মেতে উঠেছেন কাশ্মীরি জনগণ।ম্যাচ শেষ হবার পর পরই দলে দলে মানুষ রাস্তায় নেমে আসে। নেচে-গেয়ে, আতশবাজি ফুটিয়ে উল্লাসে ফেটে পড়ে তারা। ভারতীয় আগ্রাসন বিরোধী স্লোগান আর ফ্রি-কাশ্মীর স্লোগানে মুখরিত হয়ে উঠে শ্রীনগরের বিভিন্ন মহল্লা। কোথাও কোথাও পাকিস্তানপন্থী স্লোগানও শোনা গেছে।

কাশ্মীরীদের এমন উদযাপনের ছবি ও ভিডিও পরবর্তীতে ছড়িয়ে পরে টুইটার, ফেসবুকের মত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।এর আগে ২০১৭ সালে চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ভারতের শোচনীয় পরাজয়ের পর কাশ্মীরে একই রকম উদযাপন তীব্র সমালোচনার জন্ম দেয়। ভিডিও:

https://www.youtube.com/watch?v=cQ_l-KWF0_A

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক