,

সিঁদুর বিতর্কের মাঝেই সামনে এলো নুসরাতের প্লাস্টিক সার্জারি

news-image

বিনোদন ডেস্ক : নিজেদের প্রাকৃতিক সৌন্দর্য নষ্ট করে অনেকেই প্লাস্টিক বিউটির দিকে ঝুঁকেছেন৷ এ বিষয় যে কাউকে মাত দিতে পারে একমাত্র একজন৷ কিম কার্দাশিয়ান৷ কিম ছাড়াও তাঁর বোন কাইলি, কেন্ডাল, ক্লোই প্রত্যেকেই সার্জারির দিক থেকে বিষারদ৷ তবে এই প্লাস্টিক দুনিয়া থেকে টালিউড বেশ খানিকটা দূরত্বে ছিল৷ কিন্তু এখন শোনা যাচ্ছে টালিউডের সুন্দরীরাও দল বেঁধে প্লাস্টিক সুন্দরীদের দলে নাম লেখাচ্ছেন৷

শোনা যাচ্ছে নুসরাত জাহান লিপ সার্জারি করিয়েছেন৷ এমনটাই অভিযোগ আনলেন বেশ কয়েকজন সাইবারইউজার৷ অনেকদিন ধরেই নুসরাতের মুখে চোখে একটা পার্থক্য লক্ষ্য করছিল ভক্তরা৷ তাদের মতে, নায়িকা একই রকম সুন্দরী আর নেই৷ কিছু একটা যেন বদল ঘটেছে তাঁর সৌন্দর্যে৷ সম্প্রতি সিঁদুর নিয়ে অনেক বিতর্ক হচ্ছে এই নায়িকাকে নিয়ে তার মাঝে ধরা গেল সেই পাথক্য ৷

লিপ সার্জারি করিয়েছেন নুসরাত৷ তাঁর ওপরের ঠোঁটটি খানিকটা ফুলে গিয়েছে৷ এর আগেও ফোলা আপার লিপ অনেকেই লক্ষ্য করেছিল৷ তবে তারা ভেবেছিল কোনওভাবে হয়তো আঘাত পেয়ে ঠোঁট ফুলে গিয়েছে৷ কিংবা ফোটো এডিট অ্যাপের কারণে এমনটা মনে হচ্ছে৷

কিন্তু না গত কয়েক মাস ধরেই এমন ফোলাই রয়ে গিয়েছে ওপরের ঠোঁট৷ যতই সূক্ষ্ম সার্জারি হোক না কেন ফ্যানেদের চোখ এড়িয়ে যাওয়া একেবারেই সম্ভব না৷ টালিউডের সেরা অভিনেত্রীদের মধ্যে নুসরাত একজন৷ সারাক্ষণ লাইমলাইট, ক্যামেরা, সোশ্যাল মিডিয়ায় রয়েছেন তিনি৷ একটুও এদিক ওদিক হলেও চোখে পড়াটাই স্বাভাবিক৷ পুরনো ছবির সঙ্গে এখনকার ছবির তুলনা করলে সত্যি নুসরাতের ঠোঁটে বদল ঘটেছে৷ সেটা মেক নাকি লিপ জব সেটা অভিনেত্রী ছাডা় আর কেউ বলতে পারবে না৷

টেকনোলজি যত উন্নত হচ্ছে তত দূরের জিনিস কাছে এসে যাচ্ছে৷ আগে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকলে তবে সেলেব্রিটিদের সশরীরে চোখের সামনে দেখা যেত৷ তারপরই অটোগ্রাফ নেওয়ার ঠেলাঠেলি৷ কিন্তু এখন স্মার্টফোনের জমানায় অটোগ্রাফে ইতি টেনেছে ফ্যানেরা৷ এখন এক ক্লিকেই নিজেদের পছন্দের সেলেব্রিটিদের সঙ্গে যোগযোগ করতে পারছে ভক্তরা৷ তারকাকে কোনও বার্তা দিতে হল লাগবে কেবল একটাই জিনিস৷ ইন্টারনেট৷

এখন এই ইন্টারনেট সবাইকে কাছে এনে দিয়েছে৷ ঠিক এই পদ্ধতিতেই নুসরতকেও ট্রোল করা শুরু করেছেন নেটিজেনরা৷ কোনও ছবি আপলোড করে নুসরাত যদি প্রাকৃতিক সৌন্দর্য সম্বন্ধে ক্যাপশন দেন তাহলে কমেন্ট সেকশন ভরতে শুরু করতে নানা কথায়৷

‘লিপজব করিয়ে আবার সৌন্দর্যের কথা বলছ?’, ‘তোমাকে আগেই দেখতে ভালো লাগত৷ কেন করালে সার্জারি?’, ‘কেন আজকালকার অভিনেত্রীরা এতো লিপ জব করায়? দেখে মনে হয় যেন এরা পৃথিবীতে বাঁচতেই চায় না৷ এলিয়নদের থেকে শিখছে নাকি এসব?’ এ ধরণের কমেন্টেই ভরে উঠছে নুসরাতে বিভিন্ন পোস্টের কমেন্ট সেকশন৷

এ জাতীয় আরও খবর

হরমুজ বৈঠক স্থগিত, জ্বালানি সংকটের শঙ্কা

জুলাই হত্যাযজ্ঞ: কাদেরসহ ৭ জনের রায় কাল

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক