মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

গোবিন্দের সাথে হিন্দি ছবিতে অভিনয় করবেন বাংলাদেশের সিমলা

news-image

বিনোদন ডেস্ক: অনেকদিন ধরে ভারতে অবস্থান করছেন বাংলাদেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী চিত্রনায়িকা সিমলা। মাঝে শোনা গিয়েছিল বলিউডে অভিনয়ের জন্য তিনি চেষ্টা করে যাচ্ছেন। এবার বলিউডের জনপ্রিয় অভিনেতা ও প্রযোজক গোবিন্দের সাথে অভিনয় করতে চলেছেন এই অভিনেত্রী।

১০ জুলাই, বুধবার মুম্বাই থেকে সিমলা বাংলাদেশের সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এ বিষয়ে সিমলা বলেন, ‘এর আগে গোবিন্দের সঙ্গে একটি ছবিতে অভিনয় করেছিলাম। সেটি ছিল কলকাতার সামাধি নামের একটি ছবি। ছবিটি ফ্লপ হয়েছিল। এবারের ছবিটি হবে হিন্দি ভাষায়। চিত্রনাট্যের কাজ এগিয়ে চলছে। সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই শুটিং শুরু হবে।’

এ ছবিতে সিমলা অভিনয় করলেও গোবিন্দ অভিনয় করবেন কি না তা নিশ্চিত হওয়া যায়নি। সিমলা জানিয়েছেন, বাংলাদেশি অভিনেত্রী হিসেবে হিন্দি ভাষায় কাজের ক্ষেত্রে ভাষাগত জটিলতা থাকলেও তা দূর করার চেষ্টা করছেন এ নায়িকা। ২০১৮ সালের শুরুর দিক থেকে বাংলাদেশ ছেড়ে ভারতে থিতু হওয়ার চেষ্টা করছেন সিমলা। মুম্বাইয়ের ‘সফর’ নামে একটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। ছবিটি পরিচালনা করেন বলিউডের তরুণ নির্মাতা অর্পণ রায় চৌধুরী।

মুম্বাইয়ে পাড়ি জমানোর আগে বাংলাদেশের তরুণ পরিচালক রুবেল আনুশের ‘নিষিদ্ধ প্রেমের গল্প’ নামে একটি চলচ্চিত্রের কাজ শেষ করেছেন। আরেক নির্মাতা রশিদ পলাশের ‘নাইওর’ নামে একটি চলচ্চিত্রেও অভিনয় শুরু করেছিলেন এ অভিনেত্রী। কিন্তু সে ছবিটির কাজ এখনো শেষ হয়নি।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক