মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তানের সাদিকাবাদে ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১০

news-image

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের সাদিকাবাদের কাছে ওয়ালহারে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এছাড়া আরও অন্তত ৭০ জন আহত হওয়ার খবর নিশ্চিত করেছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।

জরুরি বিভাগের কর্মীরা উদ্ধার কাজ চালাচ্ছেন। তারা জানিয়েছেন, নিহতের সংখ্যা বাড়তে পারে। এদিকে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, কোয়েটা থেকে লাহোরগামী আকবর এক্সপ্রেস ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের সংঘর্ষ হলে ১০ জন নিহত হয়। এই ঘটনায় ৩৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে তারা।

দুর্ঘটনা সম্পর্কে রহিম ইয়ার খান জেলার ডিসট্রিক্ট পুলিশ অফিসার (ডিপিও) বলেন, উদ্ধার অভিযান চলছে। এতে ব্যবহার করা হচ্ছে হাইড্রোলিক কাটার। দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে নেয়া হচ্ছে।

এদিকে দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করেছেন রেলওয়ে মন্ত্রী শেখ রাশেদ আহমেদ। একইসঙ্গে তিনি একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক