বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুবলী ছাড়াও তিন নায়িকা খুঁজছি

news-image

ডেস্ক রিপোর্ট : ঢাকাই চলচ্চিত্রের শীর্ষ নায়ক শাকিব খান। বর্তমান চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে একাই টেনে নিয়ে যাচ্ছেন তিনি। শুধু ইন্ডাস্ট্রি নয় তার হাত ধরে মিডিয়ার হাওয়া লেগেছে অনেক নায়িকার গায়ে। কারণ, চলচ্চিত্রে তিনিই অভিষিক্ত করেছেন অনেক নায়িকাকে। আর কাজ জুটিয়েছেন অনেক তারকাদের।এদিকে, সম্প্রতি শাকিব খান ঘোষণা দিয়েছেন নতুন আরো পাঁচটি চলচ্চিত্র নির্মাণের। যার সবক’টি সিনেমার প্রযোজনা করবেন তিনি। তবে নতুন খবর হলো, এই পাঁচটি সিনেমায় এক শাকিবই চাইলেন চার নায়িকা!

আগে থেকে কথা ছিল, তার নতুন ছবি ‘প্রিয়তমা’ ও ‘বীর’-এ থাকবেন শাকিবের নায়িকা বুবলী। তবে মাঝে বিভিন্ন গণমাধ্যমে খবর বেরিয়েছিল, পাঁচটির একটিতেও থাকছেন না বুবলী।এবার গণমাধ্যমের এমন খবরে বেশ চটেছেন শাকিব খান। বিষয়টি পরিস্কার করতে গতকাল একটি সংবাদ মাধ্যমে কথাও বলেছেন তিনি। শাকিব বলেন, আমার সিনেমায় বুবলী থাকবে না, এই খবরের কোন ভিত্তি নেই। সবই গুজব। আমি জানি না, ইদানিং সংবাদমাধ্যমগুলো এমন খবর কোথায় পায়?

‘প্রিয়তমা’ ও ‘বীর’ এই দুটি সিনেমায় আগে থেকে বুবলীর অভিনয়ের কথা। তাই এতে বুবলীই থাকবেন, এটা শতভাগ নিশ্চিত। তবে আর বাকি তিনটি ছবির জন্য নায়িকা খুঁজছি। হয়ত পুরনো যাদের সঙ্গে কাজ করেছি, এদের মধ্য থেকে নায়িকা বাছাই করা হবে। তবে বুবলীর অভিনয় না করার খবর ভুয়া, যেটা সমালোচকদের ছড়ানো।

এদিকে, শাকিব খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘পাসওয়ার্ড’ ও ‘নোলক’। গত ঈদে ছবি দুটো প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তবে পাসওয়ার্ডের বিরুদ্ধে নকলের অভিযোগ ওঠায় ছবিটি দ্বিতীয়বার সেন্সরে যায়।শত অভিযোগের মাঝেও ভালো ব্যবসা করেছে শাকিবের নতুন এই ছবি ‘পাসওয়ার্ড’। তবে ‘নোলক’ও শূন্য হলে দর্শক টেনেছে বলে জানিয়েছেন প্রেক্ষাগৃহের মালিকরা।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা