,

ক্যাটরিনা ফিটনেস ঠিক রাখেন কীভাবে? জানালেন নিজেই

news-image

বিনোদন ডেস্ক।। সম্প্রতি বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ফিট থাকার কিছু ফর্মুলা ভক্তদের জন্য দিয়েছেন। এক সাক্ষাৎকারে নিজের ফিটনেস নিয়ে ক্যাটরিনা বলেন, জীবনে আমার লক্ষ্য মানসিক এবং শারীরিক সুস্থতার মধ্যে একটা ব্যালেন্স তৈরি করা। সুস্থ জীবনযাপনের জন্যে দুটো বেশ গুরুত্বপূর্ণ। প্রতিদিনের ব্যস্ততার ফাঁকে কীভাবে ফিটনেস রুটিন মেনে চলেন তাও জানালেন অভিনেত্রী। তিনি বলেন-

১. নিজের শরীরকে চিনতে শিখুন। প্রত্যেকের সহ্য শক্তি এক হয় না। তাই আমার জন্যে যেটা পারফেক্ট প্ল্যান, আপনার জন্যে তা নাও হতে পারে। শরীর চর্চার মাঝে রিল্যাক্স করুন, বিশ্রাম নিন। ২. এমন কোন কাজকর্ম বেছে নিন যা আপনি উপভোগ করবেন। কোন ওয়ার্কআউট বা ফিটনেস প্ল্যানের প্রতি যদি প্যাশন না থাকে, তাহলে বেশিদূর এগোনো যায় না।
৩. প্রতিদিনই নিয়ম করে শারীরিক ব্যায়াম করুন। যেদিন জিমে যেতে ইচ্ছে করবে না, বাসায় হালকা ফ্রি হ্যান্ড অথবা যোগাসনের অভ্যাস তৈরি করুন।

৪. আমি কঠিন ডায়েট মানি না, সন্ধ্যা সাতটার পর আর ভারী কোনও খাবার খাই না। ৫. প্রোটিন, সবজি, ভাত, আলু সবই পরিমাণ মতো খাই। তবে ভাজাভুজি, দুধের খাবার, গমের তৈরি খাবার এবং রিফাইন্ড চিনি এড়িয়ে চলি।

এ জাতীয় আরও খবর

হরমুজ বৈঠক স্থগিত, জ্বালানি সংকটের শঙ্কা

জুলাই হত্যাযজ্ঞ: কাদেরসহ ৭ জনের রায় কাল

আমদানি নির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর

২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফ‌রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী

গণতন্ত্র শক্তিশালী করতে স্থানীয় সরকার জরুরি: রাষ্ট্রপতি

প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ২১ সেপ্টেম্বর

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় ৭ এমপির মধ্যাহ্নভোজ

বিদেশে সম্পদ মিললে ১০ শতাংশ চাইলেন আসিফ

পাথরবোঝাই বগি লাইনচ্যুত, ট্রেন চলাচল বন্ধ

রামপালে এক ইউনিট বন্ধ, কমেছে বিদ্যুৎ উৎপাদন

গার্মেন্টসে শতভাগ দেশি জনবল সম্ভব: মাহ্দী আমিন

মালয়েশিয়ায় ৩৬৪ বাংলাদেশিসহ ৪৭২ জন আটক