মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা তখনই হেরে গেছি : কোহলি

news-image

স্পোর্টস ডেস্কঃ বৃষ্টির কারণে দুদিনে শেষ হলো চলতি বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল। ম্যাচের দুদিন দাপট দেখিয়েছে দুই দল। তবে শেষ পর্যন্ত টপঅর্ডারের ব্যর্থতায় ম্যাচে পরাজিত দলের নাম ভারত। শ্বাসরুদ্ধকর ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে হেরে শেষ হয়েছে বিরাট কোহলিদের বিশ্বকাপ স্বপ্ন।

মঙ্গলবার বৃষ্টি নামার আগে ৪৬.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ২১১ রান করেছিল নিউজিল্যান্ড। আজ বাকি ওভার খেলে নিজেদের সংগ্রহটা ২৩৯ রানে নিয়ে যায় কিউইরা। আপাতদৃষ্টিতে এ রান মনে হয়েছিল খুবই কম কিন্তু নিউজিল্যান্ডের ফাস্ট বোলারদের দাপুটে বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি ভারত।

রান তাড়া করতে নেমে মাত্র ৫ রানেই সাজঘরে ফিরে যান ওপেনার রোহিত শর্মা, অধিনায়ক বিরাট কোহলি এবং অপর ওপেনার লোকেশ রাহুল। তিনজনই আউট হন মাত্র ১ রান করে। বিশ্বকাপ ইতিহাসের সেমিফাইনালে এর থেকে কম রানে ৩ উইকেট হারায়নি কোনো দলই।পরে প্রথম পাওয়ার প্লে’র শেষ ওভারের শেষ বলে চতুর্থ উইকেট হারায় তারা। ১০ ওভার শেষে তাদের সংগ্রহ দাঁড়ায় ৪ উইকেটে ২৪ রান, যা কি-না এবারের বিশ্বকাপে যেকোনো দলের প্রথম পাওয়ার প্লেতে সবচেয়ে কম রান করার রেকর্ড।

ভারতীয় অধিনায়ক কোহলি ম্যাচ শেষে জানিয়েছেন, শুরুর ওই ৪৫ মিনিট তথা ৮-১০ ওভারেই ম্যাচটি হেরে গেছেন তারা। কোহলির ভাষ্যে, ‘ম্যাচের প্রথমার্ধে আমরা একদম সঠিক পথেই ছিলাম। ফিল্ডিংয়ে আমাদের যা দরকার ছিল তাই পেয়েছি। আমরা ভেবেছিলাম কাজ হয়ে গেছে। কিন্তু ম্যাচটা ছিল খুবই হাড্ডাহাড্ডি এক লড়াই। যেখানে মাত্র ৪৫ মিনিট বাজে খেলার কারণেই আমরা টুর্নামেন্ট থেকে ছিটকে গেলাম।’

তবে কিউই বোলারদের প্রাপ্য কৃতিত্ব দিতে ভোলেননি কোহলি। তিনি বলেন, ‘তবে সব কৃতিত্ব অবশ্যই নিউজিল্যান্ডের বোলারদের। উইকেট থেকে যা সুইং পেয়েছে তা পুরোপুরি কাজে লাগিয়েছে তারা। কঠিন সময়ে তারা সাহসিকতার পরিচয় দিয়েছে এবং জয়টা তাদেরই প্রাপ্য।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক