,

যুক্তরাজ্যে সবচেয়ে কম পারিশ্রমিক পান বাংলাদেশিরা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাজ্যে বাংলাদেশি কিংবা পাকিস্তানিরা ঘণ্টা ভিত্তিক কাজের হিসাবে সবচেয়ে কম বেতন পান। তুলনামূলক হিসাবে সবচেয়ে বেশি বেতন পাচ্ছেন ভারতীয় এবং চীনা নাগরিকেরা। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকস (ওএনএস)’র বিশ্লেষণের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান এবং দ্য টেলিগ্রাফ।

সংবাদমাধ্যম দুটির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্যের বাইরে জন্মগ্রহণকারীদের কাজের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ফারাক থেকে যাচ্ছে। জাতিগত সংখ্যালঘুদের সবচেয়ে বড় অংশ কাজ করেন লন্ডনে। এখানে শ্বেতাঙ্গ এবং তাদের মধ্যে পারিশ্রমিকের তফাৎ ২১.৭ শতাংশ। গত বছর শ্বেতাঙ্গদের ঘণ্টা প্রতি গড় পারিশ্রমিক ছিল ১২.০৩ ডলার। সেখানে বাংলাদেশিরা পেয়েছেন ৯.৬০ ডলার। পাকিস্তানিরা ১০ ডলার।

শুধু পারিশ্রমিক নয়; কাজ পাওয়ার ক্ষেত্রেও বাংলাদেশি কিংবা পাকিস্তানিরা পিছিয়ে। সেদেশে বসবাসরত বাংলাদেশিদের কর্মসংস্থানের হার ৫৪.৯ শতাংশ, পাকিস্তান ৫৮.২ শতাংশ। পারিশ্রমিকের এই পার্থক্যের কারণ হিসেবে প্রতিবেদনে বলা হয়েছে, ‘যারা যুক্তরাজ্যে জন্ম নিয়েছে এবং যাদের জন্ম অন্য কোথাও তাদের আয়ের মধ্যে পার্থক্য স্পষ্ট। পড়াশোনা এবং ইংরেজি বলার দক্ষতা এক্ষেত্রে ভূমিকা রাখে।’

জাতিগত সমতা রক্ষা বিষয়ক একটি সংগঠনের ডেপুটি ডিরেক্টর ড. জুবাইদা বলছেন, ‘আপনার বর্ণ কিংবা জাত দেখে এই দেশে আপনাকে পারিশ্রমিক দেওয়া হচ্ছে! এটি আমাদের সামাজিক মূল্যবোধের পরিপন্থী।’

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর