বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘ বিরতির পর ক্যামেরার সামনে সুমাইয়া শিমু

news-image

বিনোদন প্রতিবেদক : টিভি পর্দার জনপ্রিয় অভিনেত্রী সুমাইয়া শিমু। দীর্ঘ দিন ধরে সাফল্যের সঙ্গে অভিনয় করেছেন নাটক-টেলিফিল্মে। মাঝে বেশ অনেক দিন ক্যামেরার সামনে দেখা যায়নি এই অভিনেত্রীকে। সম্প্রতি বিরতি কাটিয়ে ফের পর্দায় হাজির হচ্ছেন তিনি।

সম্প্রতি একটি খণ্ড নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় সুমাইয়া শিমু। রুম্মান রশীদ খানের রচনায় ‘ওয়াটার’ শিরোনামের নাটকটি পরিচালনা করেছেন সীমান্ত সজল।

নাটকটিতে শিমুকে দেখা যাবে তারিক আনাম খানের বিপরীতে। নাটকের গল্পে দেখা যাবে, তারিক আনাম খানের চরিত্রটি অ্যাকুয়াফোবিয়ায় আক্রান্ত এক ব্যক্তির। পানিতে রাজ্যের ভয় তার। কিন্তু কেন পানির সঙ্গে তার বিরোধ, সেটা বুঝতে পারে না তার স্ত্রী সুমাইয়া শিমু। দিনের পর দিন স্বামীর অস্বাভাবিক আচরণের সঙ্গে মানিয়ে চলার সংগ্রাম করে হাঁপিয়ে ওঠে সে। জীবনের সবটুকু দিয়ে বুঝতে পারে পানির অপর নাম যেমন জীবন, ঠিক তেমনি পানির অপর নাম মরণও।

তারিক আনাম খান ও শিমু ছাড়াও এতে আরো অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, শিশুশিল্পী মোহাম্মদসহ অনেকে। আসছে ঈদে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে ‘ওয়াটার’ নাটকটি প্রচার হবে।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা