,

রাস্তায় পুলিশের পা জড়িয়ে কাঁদলেন মন্ত্রী!

news-image

ডেস্ক রিপোর্ট।। রাস্তায় পুলিশের পা জড়িয়ে কাঁদলেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এক মন্ত্রী। ওই নেতার এমন কাণ্ডে সেখানে উপস্থিত পথচারীসহ সবার চোখ কপালে উঠে। ভারতের উত্তর প্রদেশের মির্জাপুর জেলায় এ ঘটনাটি ঘটেছে।

ভারতীয় একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ রাস্তা দিয়ে চলাচলরত সব গাড়ি চেক করছিল। এমন সময় ওই রাস্তা দিয়ে জেলা বিজেপির প্রাক্তন সভাপতি এবং কাশী অঞ্চলের মন্ত্রী অনিল সিং বাড়ি ফিরছিলেন। এ সময় তার গাড়ি চেক করলে বিপত্তির শুরু হয়। গাড়ির ড্রাইভারের সঙ্গে কাগজপত্র না থাকায় পুলিশ মামলার জন্য বাকবিতণ্ডা শুরু করে। আর এতেই রাস্তায় বসে ধরনা দেওয়া শুরু করেন ওই মন্ত্রী। পরে ঘটনাস্থলে তার দলের লোকজনসহ আরও অনেকে উপস্থিত হন।

কিছুক্ষণ পর স্থানীয় পুলিশ সুপার অবধেশ পাণ্ডে সেখানে উপস্থিত হন। আর পুলিশ সুপার পৌঁছানোর পরই মন্ত্রী তার পা জড়িয়ে ধরে কাঁদতে শুরু করেন। মন্ত্রীর এমন কাণ্ডে উপস্থিত সবাই অবাক হয়ে পড়েন। পুলিশ সুপারের পা জড়িয়ে মন্ত্রী বলেন, ‘এই পুলিশ আমার মান-সম্মান খেয়ে ফেলেছে। আমার সরকার ক্ষমতায় তাই এমন অপমান সহ্য করতে পারছি না। এই পুলিশের সাহস হলো কি করে।’পরে সবার আশ্বাস এবং অনুরোধে তিনি রাস্তা থেকে উঠেন।

এ জাতীয় আরও খবর

জাতিসংঘে দেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী

দ্বিতীয় সন্তানের মা-বাবা হলেন দীপিকা-রণবীর

জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন: ইসি মাছউদ

ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা

জাফর ইকবাল, মাকসুদ কামাল, সাদ্দাম-ইনানসহ ৫ জনের বিরুদ্ধে পরোয়ানা

প্রতিদিন সকালে একই খাবার খাওয়া কি ক্ষতিকর?

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৩

অপ্রতিম হত্যায় তিন আসামির দায় স্বীকার

কমলাপুর স্টেশনে ট্রেনের কোচে আগুন

এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল