বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লোভ-লালসা আর সিতারার অভিশপ্ত জীবন!

news-image

স্বামী জীবন শেখের সঙ্গে একদিন রাতের অন্ধকারে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে চলে আসে সিতারা। কিন্তু এপারে এসেই বউকে কবীরের কাছে বেচে দেয় জীবন। এবং এই ব্যাপারে সিতারার বাবা ও ভাইয়ের সম্মতি ছিল। এই কবীরের সঙ্গেই চোরা ব্যবসায় যুক্ত ছিল জীবন। সিতারা যখন বুঝতে পারে যে চক্রান্তের শিকার তখনই সে সেই জাল থেকে বেরিয়ে আসার চেষ্টা করে। কিন্তু কাজটা অতটাও সহজ ছিল না। কিন্তু এই বাধা একদিন সিতারা অতিক্রম করে শুধুমাত্র তার বুদ্ধিমত্তা আর ধৈর্য দিয়ে।

আবুল বাশারের উপন্যাস ভোরের প্রসূতি অবলম্বনেই তৈরি হয়েছে এই সিনেমা সিতারা। পরিচালনা করেছেন কলকাতার আশিস রায়। সিতারার ভূমিকায় অভিনয় করছেন রাইমা সেন।

এছাড়াও আছেন, মোহম্মদ নাজির, সুব্রত দত্ত, মাধব সরকার, দিলু, ফায়জুর রহমান বাবু, মাসুদ আখতার। জলপাইগুড়ি ও কোচবিহারে হয়েছে ছবির শুটিং। ছবির চিত্রনাট্য লিখেছেন মলয় বন্দ্যোপাধ্যায় আর এডিটের ভূমিকায় ছিলেন সঞ্জীব দত্ত। সঙ্গীত পরিচালনার দায়িত্ব কালিকাপ্রসাদের উপর থাকলেও তা সম্পূর্ণ করে যেতে পারেননি তিনি। পরে দোহার তৈরি করে ছবির গান। ১৯ জুলাই কলকাতা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, বেঙ্গালুরু, কেরালাতে মুক্তি পাবে এই ছবি। এইসময়

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা