মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্জন রাতে তরুণীকে লালসাার হাত থেকে বাঁচাল ‘ভূত’!

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি ভারতের দিল্লির এক তরুণী তার বান্ধবীর রোমহর্ষ*ক অভিজ্ঞতার কথা ফেসবুক পোস্টে জানানোর পর থেকেই লাইক আর শেয়ারের সংখ্যা বাড়তে শুরু করেছে। তরুণী ঘটনার বিবরণটি যেভাবে দিয়েছেন- তার বান্ধবী ১৭ বছরের তরুণী দিল্লির পঞ্জাবিবাগ এলাকায় বাজারে যাওয়ার পথে লক্ষ্য করলেন, দুই ব্যক্তি তাকে অনুসরণ করছে। তখন রাত ১০টা। রাস্তায় লোকজন নেই! তরুণী বুঝতে পারে, ওই দুই ব্যক্তির মনে কোন কু-মতলব রয়েছে।

পাঁচ মিনিট পিছু হাঁটার পরেই তরুণীর কোমর জড়িয়ে ধরে টানতে শুরু করে দুষ্কৃতীরা। সাহায্যের কোন আশাও নেই। নিজেকে বাঁচাতে তাই দুর্দান্ত কৌশল অবলম্বন করেন তরুণী। রাস্তার আলো ম্লান ছিল। তার ওপর বাড়ি থেকে বের হওয়ার সময় তিনি চুলও বাঁধেননি। এই চেহারায় দুর্বৃত্তদের সঙ্গে তিনি ভূতুড়ে অভিনয় শুরু করেন।

হঠাৎ অট্টহাসিতে তরুণী তাদের এক জনের চোখের দিকে স্থির দৃষ্টিতে চেয়ে থাকেন। অসংলগ্ন কথার মাধ্যমে বুঝিয়ে দেন, তার ওপর যেন কোন ভূতের প্রভাব কাজ করছে। তরুণীর এমন হাবভাব দেখে এক সময় ঘাবড়ে যায় দুষ্কৃতীরা। তাদের আতঙ্ক বাড়িয়ে দিতে এক লম্পটের হাতে নখ বসিয়ে দেন তরুণী। ঝরঝর করে র*ক্ত ঝরে পড়লে তা নিজের মুখে মাখিয়ে আর বী*ভৎস রূপ ধারণ করেন তরুণী। এবার প্র*চণ্ড ভ*য় পেয়ে যায় দুর্বৃত্তরা। তরুণীকে ছেড়ে দিয়ে তড়িঘড়ি সেই জায়গা ছেড়ে ছুটে পালায় তারা। নিশ্চিন্ত হয়ে বাড়ি ফিরে তরুণী। বিপদের সময় এমন বুদ্ধির পরিচয় সকলে দিতে পারেন কী? তাই এই সাহসী তরুণীর প্রশংসায় পঞ্চমুখ সোশ্যাল মিডিয়া।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক