,

ফেঁসে গেলেন সানিয়া মির্জা, শোয়েব স্ত্রী ও ৪ পাকিস্তানি ক্রিকেটারের বিরুদ্ধে মামলা

news-image

স্পোর্টস ডেস্ক : এবার মামলা দায়ের হলো পাকিস্তানের বিশ্বকাপ দলের চার ক্রিকেটারের বিরুদ্ধে। তাদের সঙ্গে মামলায় নাম রয়েছে ক্রিকেটার শোয়েব মালিকের স্ত্রী টেনিস তারকা সানিয়া মির্জাও। জানা গেছে, বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচের আগে এক নাইট পার্টিতে হুঁকা টানার জন্য এই মামলা হয়। সিন্ধ হাইকোর্টে অভিযোগটি দায়ের করেন দেশটির আইনজীবী অবদুল জলিল মারওয়াত। তার দাবি, হুঁকো টানার কারণেই মাঠে খারাপ পারফরম্যান্স করেছে পাকিস্তান দল।

অভিযোগপত্রে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক, ওয়াহাব রিয়াজ, ইমাম-উল হক ও অধিনায়ক সরফরাজ আহমেদ ছাড়াও অন্তর্ভুক্ত করা হয়েছে শোয়েব মালিকের স্ত্রী তথা ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার নাম। সেইসঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), আইসিসি ও আটিএফ-এর বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে। অভিযোগপত্রে বলা হয়েছে, ‘এই গুরুত্বপূর্ণ ম্যাচে অভিজ্ঞ শোয়েব মালিক করেন শূন্য রান, ইমাম-উল হক করেন ৭ রান এবং ওয়াহাব রিয়াজ মাত্র একটি উইকেট সংগ্রহ করেন।’

গত ১৬ জুন বিশ্বকাপ ক্রিকেটের ওই ম্যাচে পাকিস্তানকে ৮৯ রানে হারায় ভারত। সেই হারের পরে কয়েকজন পাকিস্তান ক্রিকেটারের নিজেদের পরিবারের সঙ্গে একটি ক্যাফেতে সময় কাটানোর ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ভারতের বিপক্ষে হারের পর অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিল পাকিস্তান। টানা তিন ম্যাচে বাংলাদেশ, সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে হারায় সরফরাজের দল। তবে নিউজিল্যান্ডের সমান ১১ পয়েন্ট হলেও নেট রানরেটের হিসাবে পিছিয়ে সেমিফাইনালে যেতে পারেনি তারা।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড