মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘চরিত্রের প্রয়োজনেই বিবস্ত্র হয়েছি’

news-image

অনলাইন ডেস্ক : রত্না কুমার পরিচালিত তামিল ‘আদাই’ ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। মাত্র ১ মিনিট ৩৭ সেকেন্ডের ট্রেলারটি দেখে অনেকেই চমকে গেছেন। ছবিতে একজন ধর্ষিতার চরিত্রে অভিনয় করেছেন মালায়লাম অভিনেত্রী অমলা পাল।

ট্রেলারে দেখা যায় অমলা পালের গায়ে কোনো পোশাক নেই। চোখে-মুখে আতঙ্ক। বুকে চাপা কষ্ট। চোখে-মুখের ভাষা বলে দিচ্ছে সে কথা। চরিত্রের প্রয়োজনেই ক্যামেরার সামনে নগ্ন হয়েছিলেন তিনি।

‘দ্য হিন্দু’কে দেওয়া একটি সাক্ষাৎকারে সেই শুটিংয়ের অভিজ্ঞতার কথা বলেছেন তিনি। অমলা বলেন, ‘পরিচালক আগেই জানিয়েছিলেন যে গায়ে শুধু সূক্ষ্ম পোশাক থাকবে। আমি তখন তাকে বলি, এ বিষয়ে চিন্তা করতে হবে না।

অমলা জানান, নির্দিষ্ট সেই দিন শুটিংস্পটে পৌঁছে মানসিকভাবে খুব চাপ অনুভব করেন। দুশ্চিন্তা বাড়তে থাকে। কিভাবে শুট হবে, কে কে থাকবে এ নিয়ে ভাবতে থাকেন। তবে ওই এলাকায় নিরাপত্তা ব্যবস্থা কঠোর ছিল।

তিনি জানান, শুটিংয়ের সময় ঘরে ১৫ জন লোক ছিলেন। তাদের সামনেই উলঙ্গ হই। তবে ক্রু মেম্বারদের ওপর ভরসা না থাকলে তিনি সেদিন উন্মুক্ত শরীর নিয়ে অভিনয় করতে পারতেন না।

‘আদাই’ সিনেমায় অমলা একজন ধর্ষিতা নারী, যে নাকি তার স্বামীকে শেষ পর্যন্ত ভরসা করে। যে সমাজের সমস্ত খারাপের বিরুদ্ধে লড়ে, তিনি একজন আত্মত্যাগী মা।

তবে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ বিতর্কিত হয়েছেন অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক