,

পবিত্র জমজমের পানি নিয়ে ওঠা যাবে না এয়ার ইন্ডিয়ার বিমানে

news-image

ডেস্ক রিপোর্ট : জমজমের পানি নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমানে ওঠা যাবে না। এয়ার ইন্ডিয়ার বিমানের ফ্লাইটে জমজমের পানি বহনের ওপর সাময়িক নিষেধাজ্ঞা আনা হয়েছে। এমটি নিউজ২৪.কম

এয়ার ইন্ডিয়ার এমন পদক্ষেপে ভারতের কেরালা এবং হায়দরাবাদের হজযাত্রীদের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সামাজিক মাধ্যমেও এ নিয়ে তীব্র সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে। জমজমের পানি মুসলমানদের কাছে পবিত্র একটি পানি। যারা সৌদিতে হজের উদ্দেশে যান তাদের বেশিরভাগই দেশে ফিরে আসার সময় সঙ্গে করে জমজমের পানি নিয়ে আসেন।

জমজমের পানি বহনে এমন নিষেধাজ্ঞা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে। এয়ার ইন্ডিয়ার আঞ্চলিক ব্যবস্থাপক প্রভুচন্দ্রন জানিয়েছেন, আগে এ-৩২০ বিমানের ফ্লাইটে করে জেদ্দা থেকে হায়দরাবাদ এবং জেদ্দা থেকে কোচিনে সফর করতেন হজযাত্রীরা। কিন্তু এ-৩২০ বিমানের বদলে এসব হজযাত্রীরা এখন থেকে এয়ার ইন্ডিয়ার বহরে যুক্ত হওয়া বোয়ি ৭৩৭ বিমানের ফ্লাইটে করে চলাচল করবেন।

তিনি জানিয়েছেন, এ ধরনের বোয়িং বিমানের ধারণ ক্ষমতা কম। এক্ষেত্রে দু’টি বিকল্প ব্যবস্থা রয়েছে। একটি হচ্ছে কম হজযাত্রী বহন করা অথবা বিমানের ভেতরে জিনিসপত্র কম বহন করা। এ কারণেই ক্যানে করে জমজমের পানি বিমানের মধ্যে বহনে সাময়িক নিষেধাজ্ঞা আনা হয়েছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর