,

বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরের সূচি ঘোষণা

news-image

বাংলাদেশের শ্রীলঙ্কা সফর চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, সরকারের একটি প্রতিনিধি দল সম্প্রতি শ্রীলঙ্কা সফর করেছে। দেশটির নিরাপত্তা নিয়ে তাঁরা সন্তুষ্টি প্রকাশ করে প্রতিবেদন জমা দিয়েছে বিসিবিতে।

এরপরই সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। সফর নিশ্চিত হলেও সিরিজের সূচি এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন নিজামউদ্দিন চৌধুরী। তবে তিনি নিশ্চিত করেছেন, চলতি মাসের শেষেই শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ।

সোমবার (৮ জুন) শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) কর্তৃক প্রকাশিত সূচিতে জানা গেছে, সফরের উদ্দেশে আগামী ২৩ জুলাই শ্রীলঙ্কা যাবে বাংলাদেশ দল। এক সপ্তাহেরও বেশি সময়ের এই সফরে বাংলাদেশ তিনটি ম্যাচ খেলবে আগামী ২৬, ২৮ ও ৩১ জুলাই। সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে।

২৩ জুলাই শ্রীলঙ্কা পৌঁছে পুরো জুলাই সেখানেই কাটাবে বাংলাদেশ দল। সফর শেষ করে ১ আগস্ট দেশের উদ্দেশে রওয়ানা হবেন ক্রিকেটাররা। সবগুলো ম্যাচই দিবারাত্রির, অর্থাৎ ২৬, ২৮ ও ৩১ জুলাই দুপুর থেকেই টেলিভিশনের পর্দায় চোখ রাখতে হবে বাংলাদেশের ক্রিকেটপ্রেমিদের।

প্রসঙ্গত, এফটিপি অনুযায়ী বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা ছিল চলতি বছরের শেষদিকে। যদিও শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড বাংলাদেশকে বিশ্বকাপের পরপরই সফরের প্রস্তাব করে। বিপিএল আয়োজনের কথা মাথায় রেখে রাজি হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যদিও শ্রীলঙ্কার নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত গ্রহণ করতে বেশ সময় নিয়েছে বিসিবি।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড