সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এই শব্দটা ব্যবহার করবেন না, ওদের বাংলাদেশ বলে ডাকুন: সরফরাজ

news-image

বিশ্বকাপে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের পর সংবাদ সম্মেলনে এক সাংবাদিক সরফরাজকে বাংলাদেশ সম্পর্কে নিয়ে প্রশ্ন করতে গিয়ে ‘বেঙ্গলি’ শব্দ ব্যবহার করে। এ শব্দটি শুনে পাকিস্তান অধিনায়ক চরম ক্ষিপ্ত হন। তিনি ওই সাংবাদিকের উদ্দেশে বলেন, আপনি আপত্তিকর শব্দ ব্যবহার করছেন।সোমবার (৮ জুলাই) পশ্চিমবঙ্গের প্রভাবশালী সংবাদ মাধ্যম এই সময় বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানায়।পাকিস্তান অধিনায়ক বলেন, এই (বেঙ্গলিস) শব্দটা ব্যবহার করবেন না। আপনার ব্যবহার করা এই শব্দ সোশ্যাল মিডিয়ায় একটা ইস্যু তৈরি করতে পারে। ওদের বাংলাদেশ বলে ডাকুন।

রোববার দেশে ফিরেছেন সরফরাজ। বিমানবন্দরে তিনি বলেছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ড ঠিক করুক, কাকে অধিনায়ক করবে। তবে ব্যক্তিগতভাবে বলতে পারি, এই দলের অধিকাংশ খেলোয়াড় তরুণ। তাদের আমার থেকে ভালো আর কেউ চেনে না। বিশ্বকাপের প্রথম পাঁচটা ম্যাচে আমরা সেভাবে খেলতে পারিনি। পরের ৪ ম্যাচে দারুণভাবে ফিরে এসেছিলাম। এটুকু বলতে পারি, এই টিমটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা আমার আছে।

সেমিফাইনাল যাওয়ার সমীকরণে বাংলাদেশ-পাকিস্তান ও শ্রীলংকার সমর্থকরা রবিন রাউন্ড পর্বে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতকে সমর্থন করছিল। কারণ ওই ম্যাচ ভারত জিতলেই কেবল বিশ্বকাপে এশিয়ার অন্য তিন দেশের সেমিফাইনালে যাওয়ার সুযোগ তৈরি হতে পারে। কিন্তু ওই ম্যাচটিই ভারত হেরে যায়। এ নিয়ে অনেকেই অভিযোগ তোলে, পাকিস্তান যাতে সেমিফাইনালে না উঠতে পারে সেজন্যই ভারত সে ম্যাচে হেরেছিল।

ভারত কি ম্যাচটা ইচ্ছে করে হেরেছিল? শুনে সরফরাজ বলেছেন, আমার মনে হয় না, এভাবে ব্যাপারটাকে ব্যাখ্যা করা ঠিক হবে না। আমরা সেমিফাইনালের লড়াইয়ে ছিলাম বলে ভারত ম্যাচটা হেরেছিল-কোনোভাবেই এটা মনে করি না। আমি মনে করি, ইংল্যান্ড ওই ম্যাচে চমৎকার পারফর্ম করেছিল।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক