,

টাইগারদের কোচ রোডসকে বিদায় করে দিলো বিসিবি

news-image

২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের সঙ্গে চুক্তি ছিল প্রধান কোচ স্টিভ রোডসের। তবে বিশ্বকাপে আশানুরূপ পারফরম্যান্স না পাওয়ায় অনেক আগেই ইংলিশ কোচের সঙ্গে চুক্তি বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই বাংলাদেশের কোচ হিসেবে আর থাকছেন না রোডস।

সোমবার বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস নিশ্চিত করেছেন খবরটি। তিনি বলেন, স্টিভের সঙ্গে এ বিষয়ে একটি সমঝোতায় পৌঁছেছে বোর্ড। আমরা তাকে যাওয়ার অনুমতি দিয়েছি। আগামী ২০ থেকে ২২ জুলাইয়ের মধ্যে অনুষ্ঠিতব্য সভায় পরবর্তী কোচ কে হবেন সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। নতুন কোচের অধীনেই শ্রীলংকা সিরিজের কোচ নির্ধারিত হবে।

বিশ্বকাপ শেষে দেশে ফিরেছে বাংলাদেশ। এরই মধ্যে শ্রীলঙ্কা সফরে যাওয়ার প্রস্তুতিও শুরু হয়ে গেছে। সূচি নিশ্চিত না হলেও সোমবারই বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, এ মাসের শেষ দিকে তিন ম্যাচের ওয়ানডে খেলতে শ্রীলঙ্কায় যাবে বাংলাদেশ দল। বিশ্বকাপে সেমিফাইনাল খেলতে না পারার হতাশার মধ্যে শোনা যাচ্ছিল, শ্রীলঙ্কা সফরই হতে যাচ্ছে স্টিভ রোডসের শেষ মিশন। তবে বিসিবি তার আগেই চুক্তি বাতিল করেছে ইংলিশ কোচের সঙ্গে।

২০২০ সালের অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ওই পর্যন্ত বিসিসির সঙ্গে চুক্তি ছিল রোডসের। কিন্তু ১৬ মাস আগেই শেষ হয়ে গেল তার বাংলাদেশ অধ্যায়। ২০১৮ সালের ৭ জুন জাতীয় দলের প্রধান কোচ হিসেবে রোডসকে নিয়োগ দেয় বিসিবি। চন্ডিকা হাথুরুসিংহের ছেড়ে যাওয়া চেয়ারে বসে শুরুটা মোটেও ভালো ছিল না তার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে নামা মিশনে হারতে হয় ২-০ ব্যবধানে। যদিও ক্যারিবিয়ানদের মাটিতে ওয়ানডেতে ঘুরে দাঁড়িয়ে পায় ৩-১ ব্যবধানের জয়।

তবে রোডসের সেরা সাফল্য আসে ২০১৮ সালের এশিয়া কাপে। দারুণ পারফরম্যান্সে সংযুক্ত আরব আমিরাতের টুর্নামেন্টে বাংলাদেশ জায়গা করে নেয় ফাইনালে। যদিও ভারতের বিপক্ষে শ্বাসরুদ্ধকর ম্যাচটি শেষ বলে হার মানতে হয় টাইগারদের।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড