বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘদিনের গোপন ট্যাটু প্রকাশ্যে আনলেন সামান্থা

news-image

বিনোদন ডেস্কঃ নতুন সিনেমা ‘ওহ বেবি’ ভালো ব্যবসা করছে। সেই সাফল্যে হাওয়ায় ভাসছেন ভারতের দক্ষিণী সুন্দরী সামান্থা আক্কিনেনি। এবার নিজের দীর্ঘদিনের গোপন ফাঁস করলেন এ অভিনেত্রী। কোরীয় চলচ্চিত্র ‘মিস গ্র্যানি’র তেলেগু ভার্সন নন্দিনী রেড্ডি পরিচালিত ‘ওহ বেবি’। মুক্তির প্রথম সপ্তাহে বক্স অফিসে এ ছবি সংগ্রহ করেছে ১৭ কোটি রুপি।

রোববার ‘ওহ বেবি’র নির্মাতারা সাকসেস পার্টির আয়োজন করেন। সেখানে উপস্থিত ছিলেন ‘বাহুবলি’ তারকা রানা দাগ্গুবতি। ওই অনুষ্ঠানে সাদা পোশাক পরে হাজির হয়েছিলেন সামান্থা। ওই ইভেন্টের ফটোশুট থেকে সামান্থা কিছু ছবি ভক্তদের সঙ্গে ভাগাভাগি করেছেন। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন দীর্ঘদিনের গোপন ট্যাটু।

ফটোব্লগিং সাইট ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি শেয়ার করে সামান্থা আক্কিনেনি লিখেছেন, পাঁজরে আঁকা তার ওই ট্যাটুতে স্বামী নাগা চৈতন্যের নাম লেখা। তাঁর ক্যাপশন, ‘সেরা জীবনটাই কাটাচ্ছি। এই ট্যাটুটি দীর্ঘদিন গোপন রাখার পর অবশেষে প্রদর্শন করলাম। আমার স্বামী, আমার পৃথিবী।’ ২০১৭ সালের অক্টোবরে নাগা চৈতন্যকে বিয়ে করেন সামান্থা। বিয়ের পর আজও তাঁরা ভক্তদের দেখিয়ে চলেছেন নিখাদ রোমান্স।

সূত্র: ইন্ডিয়া টুডে

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা