বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কোটি টাকার প্রস্তাব ফিরিয়ে দিলেন জাইরা

news-image

বিনোদন ডেস্ক।। আমির খানের ‘দঙ্গল’ সিনেমায় অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন জাইরা ওয়াসিম। এই সিনেমায় আমিরের মেয়ের চরিত্রে দেখা গিয়েছিলো তাকে। সিনেমাটি তাকে আমিরের মেয়ে হিসেবে আলাদা পরিচিতিও এনে দিয়েছিলো।

পাঁচ বছরের অভিনয় ক্যারিয়ারের পাঠ চুকিয়ে সম্প্রতি অভিনয় ছেড়ে দিয়েছেন জাইরা! ঈমান নষ্ট হয়ে যাচ্ছে এমন যুক্তি দিয়ে অভিনয় ছাড়ার ঘোষণা দেন ১৮ বছর বছরের মুসলিম এই অভিনেত্রী। তার এই ঘোষণার পরে নানা রকম আলোচনা সমালোচনা হয়েছে তাকে নিয়ে।

গুঞ্জন উঠেছিলো অভিনয় ছাড়ার ঘোষণা দিলেও সুপারস্টার সালমান খান সঞ্চালিত জনপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ঘরে প্রবেশ করবেন জাইরা ওয়াসিম। বিগ বসের আসন্ন ১৩তম মৌসুমে জাইরাকে নিতে অনুরোধ করে টিম বিগ বস। গুজবদাতাদের মুখে ছাই ছিটিয়ে তাদের মুখের ওপর নাকি না বলে দিয়েছেন দঙ্গলকন্যা।

বিগ বস সূত্রে আরো জানা যাচ্ছে, শোতে অংশ নেওয়ার জন্য জাইরা ওয়াসিমকে নাকি ১.২ কোটি রুপি প্রস্তাব দেওয়া হয়েছিল। সেই প্রস্তাব সরাসরি ফিরিয়ে দিয়েছেন জাইরা।

মুক্তির অপেক্ষায় আছে জাইরা অভিনীত ‘দ্য স্কাই ইজ পিংক’ ছবিটি। এই ছবিতে প্রিয়াঙ্কা তার মায়ের ভূমিকায় অভিনয় করেছেন। এরই মধ্যে নির্মাতাদের জাইরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ছবির কোনো ধরনের প্রচারণায় অংশ নেবেন না তিনি।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা