বুধবার, ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আল্লু অর্জুনের গাড়িতেই পাঁচ তারকা হোটেল

news-image

নিউজ ডেস্ক।। জনপ্রিয় তেলেগু অভিনেতা আল্লু অর্জুন বর্তমানে তার অভিনয় ক্যারিয়ারের বেশ ভালো সময় পার করছেন। পরপর সুপার হিট ছবি উপহার দিয়ে চলেছেন তিনি। ক্যারিয়ারের সুদিনে দারুণ একটি ভ্যানিটি ভ্যান কিনেছেন এই নায়ক। সাত কোটি রুপি দিয়ে কেনা এই গাড়িটির নাম ‘ফ্যালকন’। এমন একটি গাড়ি কিনতে পেরে উচ্ছ্বসিত অর্জুন। সদ্য কেনা গাড়িটির ছবি টুইটারে পোস্ট করেছেন তিনি।

ভ্যানিটি ভ্যান একটি বিলাসবহুল গাড়ি। এতে বেডরুম, বাথরুম, হোম থিয়েটার, মিনি জিমনেসিয়াম, ড্রয়িং রুম, কিচেনসহ নানা সুবিধা থাকে। পাঁচতারকা হোটেলের চেয়ে কম কিছু নয় এই গাড়ি।’ আল্লু অর্জুন গাড়ির ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘এটা আমার ভ্যানিটি ভ্যান ‘ফ্যালকন’। আমি তাদের প্রতি কৃতজ্ঞ যাদের ভালোবাসার কারণে এমন গাড়ি কিনতে পারি।’

আল্লু অর্জুন বর্তমানে বিক্রম শ্রীনিবাসের ‘এএ১৯’ সিনেমা নিয়ে ব্যস্ত। তার হাতে আরও দুটি সিনেমা রয়েছে- ‘এএ২০’ এবং ‘আইকন’। প্রসঙ্গত, বলিউড অভিনেতা শাহরুখ খান, অজয় দেবগন, ঋত্বিক রোশন, সালমান খান, ঐশ্বর্য রাই বচ্চন, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটসহ অনেকেরই ভ্যানিটি ভ্যান রয়েছে।

এ জাতীয় আরও খবর

দিল্লির বিক্ষোভে আতঙ্কিত ছিলেন কঙ্গনা

সংসদে সংখ্যাগরিষ্ঠতার অপব্যবহারের অভিযোগ টিআইবির

নগদ টাকার প্রবাহে বড় উত্থান, ব্যাংক খাতে বাড়ছে চাপের শঙ্কা

বাজেটে ব্যবসা ও কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়া হয়েছে

তারল্য ঝুঁকি কমাতে ব্যাংকের হিসাব পদ্ধতিতে পরিবর্তন

কোটা আন্দোলন ঘিরে গ্রেপ্তার ১২শ বিএনপি-জামায়াত নেতাকর্মী

আটকের পর মুক্ত রাহুল-প্রিয়াঙ্কাসহ কংগ্রেস নেতারা

ভরা মৌসুমেও ইলিশের দাম চড়া

সংকটে দেশের অর্থনীতি, এলডিসি উত্তরণে বাড়ছে ঝুঁকি

১৭ জেলায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের খরচ ৩৭.৫ বিলিয়ন ডলার

রাজপ্রাসাদে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে সংবর্ধনা