মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

হতাশ তামিম বের হয়ে গেলেন সবার আগে (ভিডিওসহ)

news-image

স্পোর্টস ডেস্ক : বিমর্ষ এক বিশ্বকাপ। স্বাভাবিকভাবেই বিষণ্ন ক্রিকেটারদের মন। সঙ্গে লম্বা ভ্রমণক্লান্তি তো ছিলই। ক্রিকেটারদের তাই একটু তাড়াহুড়ো। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ আর বিশ্বকাপ মিলিয়ে প্রায় দুইমাস দেশের বাইরে থাকার পর আজ (রোববার) দেশে ফিরেছে বাংলাদেশ দল। খবর : জাগোনিউজ

যদিও পুরো দল ফিরে আসেনি। স্ত্রী-কন্যাসহ ইংল্যান্ড থেকে ইউরোপে ঘুরতে গেছেন সাকিব আল হাসান। লিটন দাস-সাব্বির রহমানসহ বেশ কয়েকজন রয়ে গেছেন লন্ডনে। অধিনায়ক মাশরাফিসহ বাকিরা দেশে ফিরেছেন আজ বাংলাদেশ সময় বিকেল ৫টা ২০ মিনিটে। দেশে ফিরছেন টাইগাররা। এ কারণে বিমান বন্দরের বাইরে ভক্ত-সমর্থকদের ভিড়। মাশরাফিরা বেরিয়ে আসবে, তাদের একনজর দেখবে- এটাই প্রত্যাশা। অন্যদিকে মিডিয়ার প্রত্যাশা ক্রিকেটারদের কথা শোনা এবং এ নিয়ে নিউজ করা।

সবার প্রতীক্ষার প্রহর শেষ করে সবার আগে একা বের হয়ে আসেন ওপেনার তামিম ইকবাল। পুরো বিশ্বকাপে ছিলেন ব্যর্থ। তাকে নিয়ে স্বাভাবিকভাবেই সমালোচনার নহর বয়ে যাচ্ছে। তামিম নিজেও খুব হতাশ। যে কারণে কারও মুখোমুখি হতে চাইলেন না। সবার আগে বেরিয়ে এসে তাই সোজা উঠে গেলেন অপেক্ষমান গাড়িতে এবং কারো সঙ্গে কোনো কথা না বলেই বেরিয়ে যান তিনি। এ সময় তার চোখেমুখে দেখা যাচ্ছিলো হতাশার ছাপ।

তামিম বেরিয়ে যাওয়ার বেশ কিছুক্ষণ পর বের হয়ে আসেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। গণমাধ্যমের সাথে কথা বলার পর সচিবালয়ের সংসদ সদস্য সিল সম্বলিত গাড়িতে করে বিমানবন্দর চত্বর ত্যাগ করেন তিনি। তামিম-মাশরাফি বেরিয়ে যাওয়ার পর একে একে সিআইপি এন্ট্রেন্স দিয়ে বের হয়ে আসেন মিঠুন, রুবেল, সাইফ, মোসাদ্দেক, সৌম্য, মোস্তাফিজ, সৈকত ও ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।

তখনো বের হননি দলের দুই সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহীম ও পেসার আবু জায়েদ রাহী। তাদের আগেই বের হয়ে আসেন দলের মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম। পরে অবশ্য বের হন ওই তিনজনও।

https://www.facebook.com/jagosports/videos/480382292713608/

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক