মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুসলিম বলেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শামিকে রাখেনি ভারত

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের দ্বাদশ আসরে দুর্দান্ত খেলেছেন ভারত। দুই ম্যাচ বাকি থাকতেই সেমিফাইনাল প্রায় নিশ্চত হয়েগেছিলো দলটির। যার কারণে গতকাল শনিবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি ছিল তাদের শুধুই আনুষ্ঠিকতার। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে লঙ্কানদের মুখোমুখি হয়ে এই ম্যাচেও জয় হাতছাড়া করেনি ভারতীয়রা। রোহিত শর্মা ও লোকেশ রাহুলের সেঞ্চুরির উপর ভর করে লঙ্কানদের ৭উইকেটে হারিয়েছে তারা। খবর : আমাদের সময়

তবে ভারতের জয়কে ছাপিয়ে আলোচনায় এসেছে এই ম্যাচে পেসার মোহাম্মদ শামিকে দলে না রাখা। বিশ্রাম দেয়ার জন্যই মূলতঃ এই ম্যাচে দুই খেলোয়াড় মোহাম্মদ শামি এবং যুজবেন্দ্র চাহালকে একাদশ থেকে বাদ দিয়েছে দলটি। তবে মোহাম্মদ শামিকে দলে না রাখা নিয়ে রীতিমত বোমা ফাটালেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার মঈন খান। তার মতে, মুসলিম বলেই শামিকে লঙ্কানদের বিরুদ্ধে খেলায়নি ভারত।

মঈন খান বলেন, ‘আমি হলে (মেনেজমেন্টে থাকলে) শামিকে বাদ দিতাম না। যে বোলার মাত্র তিন ম্যাচে ১৪ উইকেট নিয়েছে, তাকে হঠাৎ করে আপনি পরবর্তী ম্যাচে বসিয়ে দিলেন। এছাড়া সে রেকর্ডের সামনে দাঁড়িয়ে ছিল। এই ম্যাচ খেললে সে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় দুই অথবা তিনেও চলে আসতে পারত। আমি বুঝতে পারছি না, আমার মনে হয় শামিকে বাদ দেয়ার জন্য কোনো চাপ দেয়া হয়েছে। আমি মনে করি, বিজেপির এজেন্ডা অনুযায়ী মুসলিমদের উন্নতি না করার জন্যই শামিকে বাদ দেয়া হয়েছে।’

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক